কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩৫ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

চুরি করে কারাগারে, জামিনে বেরিয়ে আবারও চুরি

মো. জুলহাস : ছবি : কালবেলা
মো. জুলহাস : ছবি : কালবেলা

রাজধানীতে চুরির অভিযোগে মো. জুলহাস (৩১) নামে এক পেশাদার চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৪ সেপ্টেম্বর) মিরপুর আহম্মদনগর পাইকপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১১ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীন কালবেলাকে এসব তথ্য জানান। তিনি বলেন, জুলহাস গত মার্চ মাসে চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন। এরপর গত মে মাসে জামিনে বের হন। কারাগার থেকে বের হয়ে তিনি আবারও চুরি করতে গিয়ে ধরা পড়েন।

ওসি জানান, জুলহাস একজন পেশাদার চোর। নগরীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। তিনি বিভিন্ন বাসা-বাড়িতে ঢুকে স্বর্ণালঙ্কার চুরি করেন। চুরি করতে গিয়ে ধরা পড়লেও জামিনে বের হয়ে আবারও চুরি শুরু করেন। শুধু এ বছরেই তিনি তিনবার গ্রেপ্তার হন। প্রতিবারই জামিনে বের হয়ে আবারও চুরি শুরু করেন। গতকাল সোমবার মিরপুর মডেল থানার আহম্মদনগর পাইকপাড়া ফিরোজা ভিলায় চুরি করতে গিয়ে ধরা পড়েন জুলহাস। পরে এলাকাবাসী ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তল্লাশি করে তার কাছ থেকে ১১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

১০

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

১১

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১২

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১৩

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১৪

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১৫

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১৬

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৭

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১৮

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১৯

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

২০
X