কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০৮:১২ এএম
অনলাইন সংস্করণ

সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬৬২

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ৪১ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন ঘটনায় আরও ৬২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৭ আগস্ট) রাতে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অন্যান্য ঘটনায় আরও ৬২১ জনকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে মোট গ্রেপ্তার হয়েছেন এক হাজার ৬৬২ জন। অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে রাজধানীর মোহাম্মদপুরে গাড়ি থেকে চাঁদা তোলার সময় সাইফুল ইসলাম (৩৫) নামে এক চাঁদাবাজকে হাতেনাতে আটক করেছে সেনাবাহিনী। বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় বেড়িবাঁধ তিন রাস্তার মোড়ে গাড়ি থেকে চাঁদা আদায়ের সময় তাকে গ্রেপ্তার করা হয়।

সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র ব্রিগেডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় সাইফুল বিভিন্ন পরিবহন থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছিল। কেউ টাকা না দিলে তাদের মারধর করা হতো। এ বিষয়ে গোয়েন্দা তথ্য পাওয়ার পর অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, এ সময় তার কাছ থেকে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় চাঁদাবাজির সঙ্গে জড়িত আরও কয়েকজনের তথ্য পাওয়া যায়। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। গ্রেপ্তার সাইফুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

দেড় যুগ পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১০

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

১১

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১২

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

১৩

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৪

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৫

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১৬

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১৭

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

১৮

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

১৯

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

২০
X