কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০২:২৬ এএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৭:২৮ এএম
অনলাইন সংস্করণ
বুড়িগঙ্গা থেকে লাশ উদ্ধার

৪ জনকেই হত্যা করা হয়েছে, ধারণা পুলিশের

বুড়িগঙ্গা নদী। ছবি : সংগৃহীত
বুড়িগঙ্গা নদী। ছবি : সংগৃহীত

বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার হওয়া চারটি মরদেহের কোনোটি এখনো শনাক্ত করা যায়নি। যদিও ভিন্ন ভিন্ন সময় ও স্থান থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে, পুলিশ মনে করছে চারজনকেই হত্যা করা হয়েছে।

পুলিশ বলছে, মরদেহের পরিচয় শনাক্ত ও হত্যার রহস্য উদ্ঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। পাশাপাশি আশপাশের থানাগুলোতে কোনো নিখোঁজের অভিযোগ আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে কেরানীগঞ্জের মাদারীপুর ঘাট এলাকা থেকে হাত-বাঁধা অবস্থায় এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, নারীর বয়স প্রায় ২৮ বছর এবং পুরুষের বয়স প্রায় ৩৫ বছর।

তিনি বলেন, এর আগে দুপুরে সদরঘাটের মীরেরবাগ এলাকা থেকে আরও এক শিশু ও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চারটি মরদেহই ২৪ ঘণ্টার বেশি সময় ধরে পানিতে ভাসমান ছিল।

স্থানীয়রা জানান, উদ্ধার হওয়া শিশুটির বয়স আনুমানিক চার থেকে পাঁচ বছর এবং নারীর বয়স প্রায় ত্রিশ বছর। গলায় কাপড় প্যাঁচানো অবস্থায় দুজনের মরদেহ পাওয়া যায়। এলাকাবাসী জানিয়েছেন, তারা কাউকেই চিনতে পারেননি।

নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার হাসান ইনাম বলেন, এই হত্যাকাণ্ডের তদন্ত ময়নাতদন্তের রিপোর্টের ওপর নির্ভর করছে। রিপোর্ট হাতে পেলেই আমরা ডিএনএ পরীক্ষা করব। পুলিশের ধারণা, শিশুসহ চারজনকেই অন্য কোনো স্থানে হত্যার পর বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১০

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১১

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১২

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৩

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৪

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৫

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৬

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৭

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৮

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৯

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

২০
X