সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ০৯:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ঘুরতে যাওয়ার পথে প্রাণ গেল ২ বন্ধুর

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

সুনামগঞ্জের শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। রোববার (২২ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার ঘাগরি শাহি ঈদগাহ মাঠের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার মুক্তাখাই গ্রামের মৃত উকিল আলীর ছেলে শফিকুল ইসলাম প্রিয় (৩০) এবং একই গ্রামের আক্কেল আলীর ছেলে দুবাই প্রবাসী সাইদুল ইসলাম (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উদ্‌যাপন উপলক্ষে রোববার দুপুরে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে তাহিরপুর উপজেলার পর্যটন স্পট শিমুল বাগানের উদ্দেশ্যে রওনা দেন। পথে ঘাগরি শাহি ঈদগাহ মাঠের পাশে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে।

এতে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম প্রিয় মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় সাইদুল ইসলামকে উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অপর বন্ধু বর্তমানে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. রতন শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, তিন বন্ধু একসঙ্গে মোটরসাইকেলে করে শিমুল বাগান দেখতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুজন নিহত এবং একজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১০

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১১

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১২

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৩

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৪

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৫

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৬

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

১৮

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১৯

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

২০
X