কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৬:১৮ পিএম
আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ

টেন্ডার বিরোধে ক্যানসার হাসপাতালের উপপরিচালকের ওপর হামলা : র‍্যাব

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

টেন্ডার সংক্রান্ত বিরোধের জেরে রাজধানীর মহাখালীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপপরিচালক ডা. আহমেদ হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে র‌্যাব। এ ঘটনায় প্রধান সন্দেহভাজনসহ মোট পাঁচজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকার কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযানে নেমে গতকাল রাতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে মূল অভিযুক্ত শরিফুল আলম ওরফে করিমসহ আমিনুল ইসলাম (কালু), সাজ্জাদ (বদি), সালাউদ্দিন ও আরিফুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের এই কর্মকর্তা আরও বলেন, সোমবার (২০ এপ্রিল) বিকেলে দায়িত্ব শেষে হাসপাতাল থেকে বাসায় ফেরার পথে হামলার শিকার হন ওই চিকিৎসক। বিকেল চারটার দিকে তিনি মহাখালীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পুরোনো ক্যাম্পাসের পেছনের একটি গলি দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় দুই থেকে তিনজন অস্ত্রধারী দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তাঁর হাত ও পিঠে এলোপাতাড়ি আঘাত করা হয়।

এ ঘটনায় হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা বাদী হয়ে রাজধানীর বনানী থানায় অজ্ঞাতপরিচয় ৮ থেকে ১০ জনকে আসামি করে মামলা করেন। এ ঘটনায় আরও যারা জড়িত আছেন, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

র‍্যাব জানায়, একটি কাজের দরপত্রকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধ থেকেই এ হামলার সূত্রপাত। এর মধ্যে একটি পক্ষ হচ্ছে ‘রুবেলের ইএমই ট্রেডার্স’; অন্য পক্ষ হচ্ছে ‘মোনায়েম গ্রুপ’। ইমএম ট্রেডার্সের রুবেল এখন মালয়েশিয়ায় অবস্থান করছেন। সেখান থেকে ভাড়াটে সন্ত্রাসী নিয়োগ করে হামলা চালানো হয়। রুবেল নামের ওই ব্যক্তি এ হামলার মূল পরিকল্পনাকারী। তার নির্দেশে দেশে অবস্থানকারী শরিফুল আলম করিমসহ কয়েকজন পরিকল্পনা ও বাস্তবায়নে যুক্ত ছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে জানা যায়, মাত্র ২০ হাজার টাকার বিনিময়ে এ হামলা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

১০

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

১১

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১২

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১৩

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১৪

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৫

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৬

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৭

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১৮

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১৯

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

২০
X