কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

অনলাইন জুয়ায় কোটি টাকা পাচার, গ্রেপ্তার ৪

বিদেশের টাকা পাচারের অভিযেগে গ্রেপ্তার চারজন। ছবি : সংগৃহীত
বিদেশের টাকা পাচারের অভিযেগে গ্রেপ্তার চারজন। ছবি : সংগৃহীত

অনলাইন জুয়ার মাধ্যমে বিদেশের টাকা পাচারের অভিযেগে চারজনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সোমবার (৯ অক্টোবর) কুমিল্লা ও ঢাকার যাত্রাবাড়ী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার (১১ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান।

গ্রেপ্তাররা হলেন- মো. মাহবুবুল আলম (৩০), লোকমান হোসেন ওরুফে রায়হান (২৫), মো. হাসিবুর রহমান (২৬) এবং মো. সুমন আলী (২৬)।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১২টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন, ২৭টি সিম, ৫টি বিভিন্ন এমএফএস এজেন্টের সিম, নগদ ৫ লাখ ৩৯ হাজার টাকা এবং ৪ লাখ ২০ হাজার টাকার ডিজিটাল (ই-মানি) মানি উদ্ধার করা হয়।

সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জানান, অনলাইন জুয়া 1xBet এর মাধ্যমে এই চক্রটি প্রতি মাসে গড়ে তিন কোটি টাকা দেশের বাইরে পাচার করে আসছে।

আজাদ রহমান জানান, 1xBet-সহ বাংলাদেশে প্রচলিত যতগুলো বেটিং সাইট রয়েছে, তার বেশিরভাগই মূলত রাশিয়া থেকে নিয়ন্ত্রণ করা হয়। বিভিন্ন দেশে স্থানীয়ভাবে নিয়ন্ত্রণের জন্য ম্যানেজার নিয়োগ করা হয়। এরপর ম্যানেজার বাংলাদেশে বিশ্বস্ত ব্যক্তিদের জুয়ার এজেন্ট হিসেবে নিয়োগ দেয়। এসব অ্যাপ পরিচালনা করতে পারে এমন দক্ষ লোক রাখেন জুয়ার এজেন্টরা।

সিআইডি জানায়, হাসিবুর এবং সুমন আলীর গ্রামের বাড়ি মেহেরপুর জেলায়। 1xBet এর অন্যতম একজন বাংলাদেশি এজেন্ট হচ্ছে মেহেরপুরের সাদ্দাম নামে এক ব্যক্তি। সাদ্দামের জুয়ার এজেন্ট হিসেবে তাদের দুজনকে নিয়োগ দেওয়া হয়।

ঢাকার যাত্রাবাড়ী এলাকায় হাসিবুর ও সুমনকে বাসা ভাড়া করে দেয় সাদ্দাম। মেহেরপুরসহ দেশের বিভিন্ন জেলা থেকে এমএফএস এজেন্ট সিম সংগ্রহ করে এই এজেন্টরা। পেঁয়াজ ব্যবসায়ীর পরিচয়ে ঢাকায় বসে এ কাজ করছিল চক্রটি।

মাহবুবুল আলম তার চাচা আনোয়ার এবং প্রতিবেশীদের নামে এমএফএস এজেন্ট সিম সংগ্রহ করে অনলাইন জুয়া 1xBet এর ব্যবসা চালিয়ে আসছিল। এই কাজে মাহবুবুল আলমকে এমএফএস এজেন্ট সিম সরবরাহ এবং লেনদেনে সহায়তা করেছে গ্রেপ্তার অপর আসামি লোকমান হোসেন ওরফে রায়হান। সে একটি এমএফএস হাউজের ডিস্ট্রিবিউটর সেলস অফিসার (ডিএসও)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X