কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ০২:৪৪ পিএম
আপডেট : ০২ মার্চ ২০২৪, ০৩:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

বেইলি রোডে আগুনের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

আগুনে পুড়ে যাওয়া বেইলি রোডে গ্রিন কোজি কটেজ ভবন। ছবি : কালবেলা
আগুনে পুড়ে যাওয়া বেইলি রোডে গ্রিন কোজি কটেজ ভবন। ছবি : কালবেলা

রাজধানীর বেইলি রোডে ‍গ্রিন কোজি কটেজ ভবনের আগুন লাগার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ওই ব্যক্তির নাম হামিমুল হক বিপুল। গ্রেপ্তার হামিমুল ভবন মালিকের ম্যানেজার। শনিবার (২ মার্চ) ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আক্তারুল ইসলাম বলেন, ভবন মালিকের ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে আগুনের ঘটনায় চুমুক নামের একটি খাবার দোকানের দুই মালিকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১ মার্চ) তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- চুমুকের মালিক আনোয়ারুল হক ও শফিকুর রহমান রিমন এবং কাচ্চি ভাই নামে আরেকটি খাবারের দোকানের ব্যবস্থাপক মো. জিসান।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার খ. মহিদ উদ্দিন শুক্রবার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ৪৩ জ‌নের মর‌দেহ হস্তান্তর করা হ‌য়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১০

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১১

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১২

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৩

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৪

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৫

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

১৬

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১৭

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১৮

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১৯

‘অগ্রযাত্রা প্রতিদিন’ ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম গ্রেপ্তার

২০
X