কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ০৯:২৫ পিএম
আপডেট : ১৯ মার্চ ২০২৪, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

হোয়াটস অ্যাপে চাকরির প্রলোভনে বিপুল অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ১

গ্রেপ্তার মোয়াজ্জেম হোসেন। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার মোয়াজ্জেম হোসেন। ছবি : সংগৃহীত

অনলাইনে চাকরির প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করার অভিযোগে মোয়াজ্জেম হোসেন (২৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে সোমবার (১৮ মার্চ) রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল জানান, গত ২৩ জানুয়ারি এ কে এম মঞ্জুরুল হক তপু নামে একজনের হোয়াটস অ্যাপ নম্বরে আকর্ষণীয় বেতনে ঘরে বসে পার্ট টাইম ও ফুল টাইম চাকরির প্রস্তাব দিয়ে একটি বার্তা আসে। চাকরি পাওয়ার আশায় ভুক্তভোগী মঞ্জুরুল হক প্রতারকদের কথা মতো তাদের দেওয়া বিকাশ নম্বরে ১৫ হাজার টাকা দেয়। এরপর প্রতারকেরা ভুক্তভোগীকে টেলিগ্রাম অ্যাপসের একটি সিক্রেট গ্রুপে যুক্ত করে নেয়। প্রতিদিন বেতন পেতে হলে প্রথমে কিছু টাকা দিতে হবে জানিয়ে প্রতারকেরা ভুক্তভোগীকে আরও টাকা পাঠানোর জন্য বললে, ভুক্তভোগী সরল বিশ্বাসে তাদের দেওয়া সিটি ব্যাংকের অ্যাকাউন্টে কয়েক ধাপে মোট ২ লাখ ৮১ হাজার টাকা পাঠায়। টাকা পাওয়ার পর প্রতারকরা ভুক্তভোগীকে সব অ্যাকাউন্ট থেকে ব্লক করে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।

এ ঘটনায় গত ১৮ মার্চ ভাষানটেক থানায় একটি মামলা হয়। এই মামলায় এটিইউ মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করে এটিইউ। সংস্থাটি জানিয়েছে, মোয়াজ্জেমের অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১০

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১১

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১২

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৩

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৪

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৫

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৬

আবারও দেশে ভূমিকম্প

১৭

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৮

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৯

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

২০
X