কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ০৮:০১ পিএম
আপডেট : ১৯ মার্চ ২০২৪, ০৯:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ধর্ষণে সহযোগিতা করে ৪ বছর পর গ্রেপ্তার

ধর্ষণের ঘটনায় অন্যতম প্রধান সহযোগী ইলিয়াস মাতবরকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ছবি : কালবেলা 
ধর্ষণের ঘটনায় অন্যতম প্রধান সহযোগী ইলিয়াস মাতবরকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ছবি : কালবেলা 

রাজধানীর ডেমরায় ফুফাতো বোনকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় অন্যতম প্রধান সহযোগী ইলিয়াস মাতবরকে নগরীর দারুস-সালাম এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩।

মঙ্গলবার (১৯ মার্চ) তাকে গ্রেপ্তারের বিষয়ে জানিয়েছে র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার শামীম হোসেন। অপহরণ ও ধর্ষণের ঘটনাটি ঘটেছিল ২০১৯ সালে। মূল অভিযুক্ত রিয়াজ আগে গ্রেপ্তার হলেও চার বছর ধরে পলাতক ছিল ইলিয়াস। এবার তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ইলিয়াসকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও মামলার বরাতে র‌্যাব জানিয়েছে, মামলার বাদী ভুক্তভোগীর মা। ১৬ বছর বয়সী মেয়েকে নিয়ে ডেমরায় বসবাস করেন তারা। একই এলাকায় থাকেন বাদীর ভাইয়ের ছেলে রিয়াজ মাদবর ওরফে মামুন। বাদীর মেয়ে স্থানীয় একটি স্কুলে পড়ে। স্কুলে যাওয়া-আসার পথে তার মামাতো ভাই রিয়াজ বারবার প্রেমের প্রস্তাব দিত এবং মোবাইলে কল দিয়ে ডিস্টার্ব করত। বিষয়টি ভুক্তভোগী তার মাকে জানালে ভাইয়ের ছেলেকে ডিস্টার্ব না করার জন্য বলেন। এতে করে রিয়াজ ক্ষিপ্ত হয়ে তাদের দেখে নেওয়ার হুমকি দেয়।

২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর সকালে ভুক্তভোগীকে স্কুলের রাস্তা থেকে তুলে নিয়ে যায় রিয়াজ। দীর্ঘসময় ভুক্তভোগী বাসায় না ফেরায় বিভিন্ন স্থানে খুঁজতে গিয়ে জানতে পারেন, তার মেয়েকে জোর করে তুলে নিয়ে গেছে রিয়াজসহ আরও কয়েকজন। পরবর্তীতে ভুক্তভোগীর মা বাদী হয়ে ডেমরা থানায় মামলা করেন। এই মামলায় গ্রেপ্তার হয় রিয়াজ। তবে পলাতক থাকে এই অপহরণ ও ধর্ষণের ঘটনায় অন্যতম সহযোগী ইলিয়াস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১০

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১১

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১২

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৩

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৫

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৭

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৮

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

১৯

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

২০
X