কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

নতুন বছরের আগেই ব্যাপক বদল ফিচারে, যেসব চমক আনছে হোয়াটসঅ্যাপ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নতুন বছরের আগেই ব্যবহারকারীদের জন্য একের পর এক নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এক ঘোষণায় মেটার মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি জানায়, কল, কনটেন্ট তৈরি ও চ্যাট অভিজ্ঞতা আরও সহজ ও আধুনিক করতে বেশ কয়েকটি নতুন ফিচার চালু করা হচ্ছে।

এর মধ্যে মিসড কল মেসেজিং, Meta AI-এর আপগ্রেড, ছবি থেকে শর্ট ভিডিও তৈরি, স্টিকার অপশন বাড়ানো এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে পরিবর্তনের বিষয়টি উল্লেখযোগ্য।

মিসড কল মেসেজে নতুন সুবিধা

নতুন ফিচারের আওতায়, কোনো ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ কল করলে এবং অপর প্রান্ত থেকে কলটি রিসিভ না হলে, কলের ধরন অনুযায়ী ভয়েস কল বা ভিডিও নোট রেকর্ড করে পাঠাতে পারবেন। এতে করে কল মিস হলেও প্রয়োজনীয় বার্তা পৌঁছে দেওয়া সহজ হবে। পাশাপাশি, ভয়েস চ্যাটের ক্ষেত্রে একাধিক রিঅ্যাকশন পাঠানোর সুযোগও যুক্ত করা হচ্ছে।

Meta AI-এর বড় আপগ্রেড

Meta AI ব্যবহার করে ছবি তৈরির ক্ষেত্রেও একাধিক আপগ্রেড আনা হয়েছে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এখন ছবি তৈরির সময় ব্যবহারকারীরা আরও উন্নত ও সহজ অভিজ্ঞতা পাবেন।

এ ছাড়া ইমেজ অ্যানিমেশনের সুবিধা বাড়ানো হয়েছে। নতুন এই ফিচারের মাধ্যমে যেকোনো ছবি শর্ট ভিডিওতে রূপান্তর করা যাবে। নির্দিষ্ট প্রম্পট ব্যবহার করেই এই কাজ সম্পন্ন করা সম্ভব হবে।

স্টিকার ও চ্যানেলে পরিবর্তন

স্টিকারের ক্ষেত্রেও অপশন বাড়াচ্ছে হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীরা আগের চেয়ে বেশি কাস্টমাইজেশন সুবিধা পাবেন বলে জানানো হয়েছে।

একই সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যানেল ফিচারেও নানা পরিবর্তন আসতে পারে। চ্যানেল অ্যাডমিনরা যেন তাদের অডিয়েন্সের সঙ্গে আরও কার্যকরভাবে যোগাযোগ করতে পারেন, সে লক্ষ্যেই এই আপডেটগুলো আনা হচ্ছে।

সূত্র : এই সময় অনলাইন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১০

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১১

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১৩

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৫

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৬

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৭

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৮

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৯

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

২০
X