কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে অসাধারণ ফিচার, যেসব সুবিধা পাবেন 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে যুক্ত হতে যাচ্ছে ইনস্টাগ্রামের মতো একটি নতুন ফিচার। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা স্ট্যাটাস ড্রাফট হিসেবে সংরক্ষণ করতে পারবেন এবং পরে তা সম্পূর্ণ করার সুযোগ পাবেন।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট WABetaInfo–এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, নতুন এই ফিচারটি ব্যবহারকারীদের অসম্পূর্ণ স্ট্যাটাস সংরক্ষণ করার সুবিধা দেবে। ফলে টেক্সট, স্টিকার কিংবা ছবি দিয়ে তৈরি স্ট্যাটাস অসম্পূর্ণ থাকলেও তা ড্রাফট হিসেবে রেখে পরে সম্পাদনা ও প্রকাশ করা যাবে।

প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ফিচারটি হোয়াটসঅ্যাপের বিটা (Beta) সংস্করণে সীমিতসংখ্যক ব্যবহারকারীর জন্য চালু রয়েছে।

এর আগে হোয়াটসঅ্যাপ চ্যাটের ক্ষেত্রে একটি ড্রাফট সেভিং টুল চালু করেছিল, যার মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই বুঝতে পারেন, কোন কোন চ্যাটে বার্তা লেখা হলেও তা পাঠানো হয়নি।

নতুন ড্রাফট ফিচারটি মূলত স্ট্যাটাস ব্যবহারের অভিজ্ঞতা আরও সহজ ও কার্যকর করে তুলবে।

WABetaInfo জানিয়েছে, স্ট্যাটাস এডিটরের মধ্যেই এই ড্রাফট অপশন দেখা গেছে, যেখানে ব্যবহারকারীরা অসম্পূর্ণ স্ট্যাটাস সংরক্ষণ করতে পারবেন।

এই ফিচার চালু হলে টেক্সট, স্টিকার কিংবা ছবি—সব ধরনের স্ট্যাটাসই ড্রাফট হিসেবে রাখা যাবে। ইনস্টাগ্রামের মতোই হোয়াটসঅ্যাপের এডিটর উইন্ডোতে একটি আলাদা ড্রাফট সেকশন যুক্ত করা হচ্ছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, স্ট্যাটাস এডিটরে একটি নতুন ‘সেভ’ বাটন যুক্ত করা হচ্ছে। এতে ক্লিক করলেই ব্যবহারকারীরা তাদের অসম্পূর্ণ স্ট্যাটাস ড্রাফট হিসেবে সংরক্ষণ করতে পারবেন।

তবে যেহেতু ফিচারটি এখনো পরীক্ষামূলক বা বিটা সংস্করণে রয়েছে, তাই এটি কবে নাগাদ সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে—সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

সূত্র : জিও নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

১০

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

১১

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

১২

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

১৩

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

১৪

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

১৫

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

১৬

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১৭

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

১৮

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১৯

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

২০
X