কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ১১:৫০ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ভাড়া করার পর ‘রিকশা’ ছিনতাই করে তারা

ছিনতাই চক্রের তিন সদস্য। ছবি : সংগৃহীত
ছিনতাই চক্রের তিন সদস্য। ছবি : সংগৃহীত

রাজধানীতে রিকশা ছিনতাই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৩ জুলাই) সন্ধ্যায় মিরপুর মডেল থানার টেকনিক্যাল এলাকা এবং মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি রিকশা উদ্ধার করা হয়। রিকশা ভাড়া করে পরে সেই রিকশাই ছিনতাই করে তারা!

গ্রেপ্তার ব্যক্তিরা হলো- ফরিদ হোসেন, আলফাজ ও মোহাম্মদ হোসেন।

মিরপুর মডেল থানার ওসি মো. মহসীন এসব তথ্য জানান। তিনি জানান, গ্রেপ্তার তিনজনই ঢাকার রিকশা ছিনতাই চক্রের সদস্য। তার মধ্যে ফরিদ মূলহোতা। সে নিজেও রিকশাচালক ছিল। পাঁচ বছর আগে প্রথম রিকশা ছিনতাই করে সে। পরে নিজেই গ্রুপ করে ছিনতাই করা শুরু করে সে। ছিনতাইয়ের সুবিধার্থে তারা একটি মোটরসাইকেলও কেনে। সেই মোটরসাইকেলে করে ঘুরে তারা টার্গেট ঠিক করে। অপেক্ষাকৃত বয়স্ক লোকদেরই তারা টার্গেট করে। তাদের মধ্যে দুজন সেই রিকশা চালকের কাছে যায়। এরপর কিছু মালামাল নির্দিষ্ট গন্তব্যে নেওয়ার জন্য ভাড়া করে। মালামাল তোলার সময় যখন চালক একটু অন্যমনস্ক হয় কিংবা কিছু দূরে যায় তখন সে দুজন রিকশা নিয়ে পালিয়ে যায়। চালক এসে রিকশা খুঁজলে তখন মোটরসাইকেলে বসা অপরজন এসে তাকে উল্টো রাস্তা দেখিয়ে দেয়। গত ১৫ জুলাই তাদের দুজন দক্ষিণ পীরেরবাগ থেকে মিরপুর যাওয়ার কথা বলে রিকশা ভাড়া করে। এরপর প্রথমে ছুরি দেখিয়ে ভয় দেখায়, পরে মারধর করে সেই রিকশা ছিনতাই করে পালিয়ে যায়। আজ এ ব্যাপারে মামলা হলে সকালে টেকনিক্যাল এলাকা থেকে ফরিদ ও আলফাজকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান থেকে গ্রেপ্তার করা হয় হোসেনকে। উদ্ধার করা হয় ছিনতাই করা রিকশাটি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ পর্যন্ত শতাধিক রিকশা চুরির কথা স্বীকার করেছে ফরিদ। তার বিরুদ্ধে এ সংক্রান্ত বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১০

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১১

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১২

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৩

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৪

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৫

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১৬

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১৭

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৮

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

১৯

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

২০
X