ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার, পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামী শনিবার (২৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একাধিক বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামী ২৭ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। একইদিন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (MIST) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী যেসব শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করে ঢাকায় স্থানান্তর করেছে, তাদের পরীক্ষায় অংশগ্রহণের সুবিধার্থে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ অনুযায়ী ভর্তি পরীক্ষার জন্য ইতোমধ্যেই মিরপুর ও ফার্মগেট এলাকায় ৩টি অতিরিক্ত কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। MIST থেকে শিক্ষার্থীদের যাতায়াত নিরাপদ ও সুবিধাজনক করতে মেট্রোরেলের সময় ব্যবধান কমানো হয়েছে। এদিন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত মেট্রোরেল চলাচল করবে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে MIST কর্তৃপক্ষ তাদের শুধু স্থাপত্য বিভাগের দ্বিতীয় পর্বের ২৭ ডিসেম্বর বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠেয় পরীক্ষাটি একদিন পিছিয়ে পরেরদিন ২৮ ডিসেম্বর বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত করার ব্যবস্থা করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের সেরা জার্সির তালিকায় শীর্ষে ফ্রান্স, আর্জেন্টিনা-ব্রাজিলের অবস্থান কোথায় 

‘হাতুড়ি বাহিনীর’ প্রধান মাজহারুল গ্রেপ্তার

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় নিহত ১২

বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

প্রাথমিকে শিল্প ও সংস্কৃতি পাঠ্যবই চালুতে হাজারো কর্মসংস্থান সৃষ্টি হবে : ববি হাজ্জাজ

সড়কে ঝরল ব্যাংক কর্মকর্তাসহ ২ জনের প্রাণ

মন্ত্রণালয় থেকে এবার চুরি হলো ল্যাপটপ

প্রতিদিন সকালে ফোন দেখার আগে যে ১৬ কাজ করবেন

বিশ্বকাপে নামার আগে ৬৯ বছরের রেকর্ড ভাঙলেন মেসি

ইয়াবাসহ গ্রেপ্তার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা

১০

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ১৩

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১২

ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

১৩

ব্যভিচারের অভিযোগের মামলায় ক্রিকেটার নাসির ও তামিমা খালাস

১৪

‘সুপার’ এল নিনোতে ১০টি বড় বিপদের শঙ্কা

১৫

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

১৬

দুই ম্যাচের ২ পেনাল্টিতে শেষ হলো আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতি

১৭

বেইলি ব্রিজ ভেঙে ঢাকা-মঠবাড়িয়া-পাথরঘাটা যান চলাচল বন্ধ

১৮

নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল থেকে চলে যাও, যুক্তরাষ্ট্রকে ইরান

১৯

ট্রেন উদ্ধারে যাওয়ার পথে রিলিফ ট্রেনও লাইনচ্যুত

২০
X