কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

তৃতীয় ধাপে অনার্স ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

ছবি : গ্রাফিক্স কালবেলা
ছবি : গ্রাফিক্স কালবেলা

টানা তৃতীয় দফায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির প্রাথমিক আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে।

রোববার (১ ফেব্রুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আবেদন ফি বাবদ ১ হাজার টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ে অথবা সরাসরি কলেজে গিয়ে জমা দিতে হবে। ফি জমাদানের শেষ সময় ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এছাড়া কলেজ কর্তৃপক্ষের জন্য আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফরম অনলাইনে নিশ্চিত করার সর্বশেষ সময় ২৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানায়, আবেদনকারীদের জমাকৃত ফির মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ হিসেবে প্রতি আবেদনকারী থেকে ৭০০ টাকা নির্ধারিত খাতে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় জমা দিতে হবে। এ অর্থ জমাদানের সময়সূচি নির্ধারণ করা হয়েছে ২৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ ২০২৬ পর্যন্ত।

ভর্তি পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র তালিকা পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি সংক্রান্ত শর্ত ও নির্দেশনা জানতে আবেদনকারীদের ওয়েবসাইটের Honours Admission Guideline লিংকে প্রবেশ করতে হবে। পাশাপাশি পূর্বে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির সকল শর্ত ও নিয়মাবলী অপরিবর্তিত থাকবে।

উল্লেখ্য, প্রথম ধাপে গত বছরের ২৩ নভেম্বর বিকেল ৪টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে ৩১ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত চলে। পরে দ্বিতীয় ধাপে এই সময়সীমা ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছিল। সর্বশেষ তথ্যানুযায়ী, চলতি বছরের তৃতীয় ধাপে আবেদনের সময় বাড়িয়ে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদ্‌যাপিত

পাট গবেষণা ইনসটিটিউটের ‘জাতীয় পরিবেশ পদক, ২০২৫’ অর্জন 

যমুনা ব্যাংকে চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা

ফিলিস্তিনিদের জাতিগত নির্মূল বন্ধে বিশ্বকে পদক্ষেপ নেওয়ার আহ্বান অ্যামনেস্টির

ঝিনাইদহ মেডিকেল কলেজ স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শন

আড়ংয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেই আবেদন

সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য : স্বাস্থ্যমন্ত্রী

রূপায়ন গ্রুপে চাকরি, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

আমিরাতের ভিসা নিয়ে সুখবর, চালু হচ্ছে ১৩ ধরনের ওয়ার্ক পারমিট

এবার জেন-জি আন্দোলনের মুখে দক্ষিণ কোরিয়া

১০

দ্রুত পদায়নসহ তিন দফা দাবি প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের

১১

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

১২

রাজেন্দ্রপুরে বনভোজনের বাস উল্টে ২০ শিক্ষার্থী আহত

১৩

নারী ও শিশু নির্যাতন মামলার জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন

১৪

আইসিসির মাসসেরার দৌড়ে তাইজুল-মুশফিক

১৫

আদালতে আত্মসমর্পণ করলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক

১৬

কুষ্টিয়ায় হত্যা মামলা : হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন

১৭

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ ইমার্জিং-এর দ্বিতীয় ওয়ানডে

১৮

অভিবাসনবিরোধী আন্দোলনে উত্তাল বেলফাস্ট, গাড়ি-বাড়িতে আগুন-ভাঙচুর

১৯

ফেসবুক লাইভে ছাত্রদলের বিরুদ্ধে হামলাচেষ্টার অভিযোগ সেই মাহদীর

২০
X