বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩০ পিএম
অনলাইন সংস্করণ
ঢাবির ফজলুল হক হলে পিটিয়ে হত্যা

জড়িতদের গ্রেপ্তার না করা পর্যন্ত ভিসির বাসভবনে অবস্থান  

তোফাজ্জলের মৃত্যুর ঘটনায় উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন একদল শিক্ষার্থী। ছবি : কালবেলা
তোফাজ্জলের মৃত্যুর ঘটনায় উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন একদল শিক্ষার্থী। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে তোফাজ্জল নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন একদল শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান গ্রহণ করেন। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে তারা রাজু ভাস্কর্যের সামনে ‘Bring Back Justice’ শিরোনামে এক প্রতিবাদ সমাবেশ করেন। এসময় জড়িতদের গ্রেপ্তারের আগ পর্যন্ত সেখানে অবস্থান করবেন বলে জানান তারা।

এ সময় তাদের ‘গণপিটুনি বন্ধ করো, আইনের শাসন প্রতিষ্ঠা করো’, ‘হত্যাকারীদের তালিকা করো, দ্রুত সময়ে বিচার করো’সহ নানা স্লোগান দিতে দেখা যায়।

অবস্থান কর্মসূচিতে নাফিউর রহমান নামে এক শিক্ষার্থী বলেন, আমরা স্বাধীনতা, ন্যায়বিচার পাওয়ার জন্য জুলাই মাসে স্বাধীনতার জন্য লড়াই করেছি। আজকে যদি এই অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা না হয় তাহলে আমদের বিপ্লব ব্যর্থ হবে। আমরা আমাদের বিপ্লবকে ব্যর্থ হতে দিতে পারি না। আজকে রাত হবে, কাল সকাল হবে তবুও যদি তাদের গ্রেপ্তার করা না হয় আমরা অবস্থান কর্মসূচি থেকে সরে দাঁড়াব না।

এক নারী শিক্ষার্থী বলেন, সারারাত হল প্রশাসন কী করেছে? একজন ভারসাম্যহীন ব্যক্তিকে ৫/৬ ঘণ্টা পেটানো হলো, প্রশাসন কী করছিল? আমরা এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি। তাদের গ্রেপ্তার করার আগে আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।

এর আগে, সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লুৎফর রহমান বলেন, ঢাবিতে এমন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এ দেশে মব জাস্টিস বন্ধ করতে অন্তর্বর্তী সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বন জানাই। আমরা ছাত্রসমাজ বিচারহীন হত্যাকাণ্ডকে কোনোভাবেই সমর্থন করি না, এটা কোনোভাবেই কাম্য নয়। এমন অনিরাপদ বাংলাদেশের জন্য এই স্বাধীনতা চায়নি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ফ্যাসিস্ট সরকারের দোসর ছাত্রলীগের নেতাকর্মীরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে খবর পাওয়া গেছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঢাবি প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X