কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৩, ১০:৫২ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৩, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

জাবি শিক্ষার্থীকে কুপিয়ে জখম, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেন অবরোধ করে বিক্ষোভ করেন দুই শতাধিক শিক্ষার্থী।

শিক্ষার্থীরা জানান, সন্ধ্যায় দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শান্ত জাবালি তার বান্ধবীসহ সাভার থেকে ব্যাটারিচালিত রিকশায় ক্যাম্পাসে আসছিলেন। সাভারের সিঅ্যান্ডবি এলাকায় পৌঁছালে মুখবাঁধা অবস্থায় তিনজন ছিনতাইকারী ধারালো অস্ত্রসহ রিকশার গতিরোধ করে। এ সময় চাপাতি দিয়ে কোপ দিলে জাবালির ডান হাতের পাঁচটি আঙুল কেটে যায়। তার কাছে থাকা মোবাইল ও মানিব্যাগ নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় জাবালিকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সাভার হাইওয়ে থানার ওসি আজিজুল হক বলেন, এ নিয়ে আশুলিয়া থানার ওসি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলম জানান, বিষয়টি সম্পর্কে আমি জেনেছি। সাভারের রাজ্জাক প্লাজায় একটি ঝামেলার কারণে প্রক্টর সেখানে রয়েছেন। আমি সহকারী প্রক্টরদের বলেছি তারা যেন বিষয়টি দেখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১০

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১১

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

১২

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

১৩

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

১৪

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

১৫

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

১৬

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

১৭

ছুরিকাঘাতে লাদেন নিহত

১৮

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১৯

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

২০
X