স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১২:৪০ এএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ১০:২৫ এএম
অনলাইন সংস্করণ

আলোনসোকে বরখাস্ত করল রিয়াল, জানাল নতুন কোচের নাম

স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। ছবি : সংগৃহীত
স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। ছবি : সংগৃহীত

গুঞ্জন ছিল প্রত্যাশামতো পারফরম্যান্স করতে না পারায় স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের চাকরি হারাতে পারেন জাবি আলোনসো। অবশেষে সেই গুঞ্জনই সত্য হলো। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হারের পর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আলোনসোকে বরখাস্ত করে স্প্যানিশ ক্লাবটি। একই সঙ্গে নতুন কোচ হিসেবে আলভারো আরবেলোয়াকে দায়িত্ব দেয় তারা।

অভিজ্ঞ ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি চলে যাওয়ার পর গত বছরের জুনে রিয়ালের দায়িত্ব নেন ক্লাবটির সাবেক খেলোয়াড় আলোনসো। বায়ার লেভারকুসেনকে যেমন সাফল্য এনে দিয়েছেন আলোনসো, সেটার অনুবাদ রিয়ালে করতে পারছিলেন না। ফলে বেশ কিছুদিন ধরেই চাকরি হারানোর শঙ্কায় ছিলেন তিনি, যা বাস্তবে রূপ নিয়েছে।

আলোনসোকে বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে ক্লাবটি লিখেছে, ‘রিয়াল মাদ্রিদ জানাচ্ছে যে, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মূল দলের কোচ হিসেবে জাবি আলোনসোর অধ্যায় এখানেই শেষ।’

আরেক বিবৃতিতে নতুন কোচের নাম প্রকাশ করে রিয়াল। তারা লিখে, ‘রিয়াল মাদ্রিদ ঘোষণা করছে যে আলভারো আরবেলোয়া মূল দলের নতুন কোচ হচ্ছেন।’

আলোনসোর অধীনে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪ ম্যাচ খেলে ২৪টিতে জিতেছে রিয়াল। ড্র করেছে ৪টি, হেরেছে ৬টি। লা লিগায় ১৯ ম্যাচ শেষে দ্বিতীয় স্থানে আছে রিয়াল, শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে পিছিয়ে ৪ পয়েন্টে। বার্সেলোনার পয়েন্ট ৪৯, রিয়ালের ৪৫।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X