চবি প্রতিনিধি
প্রকাশ : ২৪ মে ২০২৫, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ

চবি কওমি স্টুডেন্টস নেটওয়ার্কের নেতৃত্বে নূর ও কুতুব

বাঁ থেকে সভাপতি এম. আতহার নূর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ কুতুব উদ্দিন। ছবি : সংগৃহীত
বাঁ থেকে সভাপতি এম. আতহার নূর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ কুতুব উদ্দিন। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কওমি মাদ্রাসা থেকে আসা শিক্ষার্থীদের সংগঠন কওমি স্টুডেন্টস নেটওয়ার্কের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এম. আতহার নূর সভাপতি এবং ইসলামিক স্টাডিজ বিভাগের মুহাম্মদ কুতুব উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গত ২২ মে এক বৈঠকে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে গোপন ব্যালটের মাধ্যমে সংগঠনের আংশিক এ কমিটি গঠন করা হয়।

সংগঠনটির নবনির্বাচিত নেতারা জানান, প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কওমি শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব ও স্বার্থরক্ষা নিশ্চিত করা, দাওয়াতি, সামাজিক, কল্যাণমূলক ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা, পাশাপাশি কওমি মাদ্রাসাগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একটি কার্যকর সেতুবন্ধন তৈরি করাই সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হিসেবে তুলে ধরা হয়েছে।

এ ছাড়া বৈঠকে আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম আরও পরিকল্পিত ও দিকনির্দেশনামূলকভাবে পরিচালনার লক্ষ্যে একটি উপদেষ্টা পরিষদ গঠন করার সিদ্ধান্তও গ্রহণ করা হয়েছে।

তারা আরও জানান, কওমি স্টুডেন্টস নেটওয়ার্ক কেবল কওমি শিক্ষার্থীদের জন্য একটি প্ল্যাটফর্ম নয়; বরং এটি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সচেতনতা এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার একটি শক্তিশালী উদ্যোগ হিসেবে কাজ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১০

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১১

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১২

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

১৩

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

১৪

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

১৫

যুবদল নেতা বহিষ্কার

১৬

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

১৭

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

১৮

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৯

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

২০
X