ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৪ মে ২০২৫, ০৬:০০ পিএম
অনলাইন সংস্করণ

‘কিছু মানুষের গাদ্দারির কারণে জুলাইয়ের ঐক্য বিনষ্ট হয়েছে’

ঢাবিতে শিক্ষার্থীদের জন্য ঠান্ডা পানির মেশিন স্থাপন অনুষ্ঠানে ঢাবি শিবির সভাপতি। ছবি : কালবেলা
ঢাবিতে শিক্ষার্থীদের জন্য ঠান্ডা পানির মেশিন স্থাপন অনুষ্ঠানে ঢাবি শিবির সভাপতি। ছবি : কালবেলা

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি এস এম ফরহাদ বলেছেন, কিছু মানুষের গাদ্দারির জন্য জুলাইয়ের ঐক্য বিনষ্ট হয়েছে। ঐক্য ধরে রাখার জন্য আমরা সবগুলো ছাত্রসংগঠনের সাথে আলোচনায় বসবার সিদ্ধান্ত নিয়েছি। এই ঐক্য নষ্ট হয়েছে কিছু মানুষের গাদ্দারি ও বিশ্বাসঘাতকতা ও জুলাইকে কুক্ষিগত করে নিজেদের মতো করে ফ্রেম করার কারণে।

শনিবার (২৪ মে) বিকেল ৪টায় ঢাবির সূর্যসেন হল ক্যাফেটেরিয়ার সামনে শিক্ষার্থীদের জন্য ঠান্ডা পানির মেশিন স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এস এম ফরহাদ বলেন, আমরা এই তীব্র গরমে শিক্ষার্থীদের ঠান্ডা পানির চাহিদার কথা বিবেচনা করে ঢাবির প্রতিটা হলে কয়েকটি করে ঠান্ডা পানির মেশিন স্থাপনের প্রক্রিয়া শুরু করেছি। ইতোমধ্যেই আমরা বেশ কিছু হলে তা স্থাপন করেছি। অবশিষ্ট হলগুলোতে আজকের মধ্যে পৌঁছে যাবে।

তিনি বলেন, প্রত্যেকটা হলেই কয়েকটা ভবন রয়েছে। আমরা চেষ্টা করছি প্রত্যেকটা ভবনে কমপক্ষে একটা করে ওয়াটার ডিসপেনসার স্থাপন করতে। এছাড়াও আইবিএ হোস্টেলসহ আরও কিছু হোস্টেল রয়েছে। সেগুলোতেও আমাদের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য ওয়াটার ডিসপেনসার পৌঁছে যাবে।

ঢাবি শিবির সভাপতি জানান, মোট পনেরো লাখ টাকা ব্যয়ে ৬০টির অধিক ঠান্ডা পানির মেশিন স্থাপন করা হবে। পরে এগুলোর কোনো যন্ত্রাংশ নষ্ট হলে সেটা ঠিক করার ব্যয়ভারও শিবির বহন করবে।

ডাকসুর দাবিতে অনশনরতদের ব্যাপারে শিবিরের অবস্থান কি এমন প্রশ্নের জবাবে ফরহাদ বলেন, তাদের অনশনের প্রতি আমাদের পূর্ণ সংহতি রয়েছে। ইতোমধ্যেই আমাদের টিম গিয়ে তাদের সাথে সংহতি জানিয়ে এসেছে। আমরা আশা করব ঈদের ছুটির পূর্বেই বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসুর তপশিল ঘোষণা করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১০

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১১

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১২

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৩

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৪

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৫

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৬

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৭

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৮

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৯

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

২০
X