জাবি প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ০৩:৫৮ এএম
আপডেট : ১৯ জুন ২০২৫, ১০:২৪ এএম
অনলাইন সংস্করণ

জাবির গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতৃত্বে উজ্জ্বল-সিয়াম

জাবির গণতান্ত্রিক ছাত্রসংসদের আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল ও সদস্য সচিব আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম। ছবি : সংগৃহীত
জাবির গণতান্ত্রিক ছাত্রসংসদের আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল ও সদস্য সচিব আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম। ছবি : সংগৃহীত

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য অনুমোদিত এ কমিটিতে আহ্বায়ক হিসেবে মার্কেটিং বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী আরিফুজ্জামান উজ্জ্বল এবং সদস্য সচিব হিসেবে আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম দায়িত্ব পালন করবেন।

বুধবার (১৮ জুন) রাতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার এবং সদস্য সচিব জাহিদ আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন এই কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন নাসিম আল তারিক, যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন নাহিদ হাসান ইমন, কাউসার আলম আরমান, জান্নাতুল ফেরদৌস আনজুম, দেওয়াল আল ফাহাদ, জিয়া উদ্দিন আয়ান, নাজমুল ইসলাম লিমন, শাহরিয়ার ইমন, জাহিদ হাসান। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন আহসান লাবিব, যুগ্ম সদস্য সচিব হিসেবে আছেন, তানভীর আহমেদ শিহাব, মার্যিউর রহমান চৌধুরী, সাজ্জাদ হোসেন, ফারহানা বিনতে জিগার ফারিনা, গালিব হাসান, রিয়াজুল ইসলাম রিয়াজ, মাশরুফ হোসেন, মো. সজীব চৌধুরী, সাদি মোহাম্মদ সাদি।

এ ছাড়া সংগঠনটির মুখ্য সংগঠক হিসেবে রয়েছেন নকিব আল মাহমুদ অর্ণব এবং মুখপাত্রের দায়িত্ব পালন করবেন নাদিয়া রহমান অন্বেষা।

জাবি শাখার নতুন আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, আমাদের রাজনীতি হবে চব্বিশের আন্দোলনের স্পিরিটকে ধারণ করে। ক্যাম্পাসে র‍্যাগিং, গেস্টরুম, সিট দখলের যে সংস্কৃতি দূর করতে চাই। আশা করি আমরা আমাদের যাত্রায় সকল সচেতন শিক্ষার্থীকে পাশে পাবো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১০

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১১

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১২

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৩

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৪

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৫

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৬

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৭

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৮

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৯

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

২০
X