বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বরিশাল ব্যুরো
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ভর্তির ৬ মাস পর ববিতে ১৩তম ব্যাচের নবীনবরণ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন বা নবীনবরণ অনুষ্ঠিত। ছবি : কালবেলা
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন বা নবীনবরণ অনুষ্ঠিত। ছবি : কালবেলা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন বা নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের ভর্তির ছয় মাস পর বৃহস্পতিবার (২৬ জুন) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। শিক্ষার্থীদের আন্দোলনসহ নানা কারণে ইতোপূর্বে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তবে ছয় মাস পরে হলেও এ আয়োজন ঘিরে উৎসহ-উদ্দীপনার কমতি ছিল না নবীন শিক্ষার্থীদের মাঝে। পরের ব্যাচগুলো ক্যাম্পাসে আসার সঙ্গে সঙ্গেই বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন তাদের বরণ করে নেয় এ প্রত্যাশা এবারের নবীন শিক্ষার্থীদের।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুক্ত মঞ্চে নবীন শিক্ষার্থীদের বরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। দিনব্যাপী এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. এ কে এম আজহারুল ইসলাম।

সভাপতিত্ব করেন ববির অন্তর্বর্তী উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তারা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন বর্ণাঢ্য এ আয়োজনে। প্রধান অতিথি ড. এ কে এম আজহারুল ইসলাম বলেন, অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয়ের তুলনায় বরিশাল বিশ্ববিদ্যালয় এখনো নবীন। আমি শুনেছি এখানে বেশ কিছু সংকট রয়েছে। সবার প্রচেষ্টা থাকলে এ সংকটগুলো কাটিয়ে ওঠা সম্ভব।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. এ কে এম আজহারুল ইসলাম বলেন, শিক্ষাজীবনে নানা চ্যালেঞ্জ থাকবে ঠিকই, কিন্তু তোমাদের অধ্যাবসায় থাকতে হবে। অধ্যাবসায়ের মাধ্যমে তোমরা সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছাতে পারবে। মনে রাখতে হবে ভবিষ্যত নির্ভর করছে ‘তুমি আজ কী করছো’ তার ওপর।

ববি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন, দেরিতে হলেও আমরা সেই প্রোগ্রামটা করতে পেরেছি। সে জন্য এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে এবং নবীন শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই। ভবিষ্যতে আমরা আরও সুন্দর আয়োজনের মাধ্যমে এ দিনটি উদযাপন করব।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকেল ৪টা থেকে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিভিন্ন বিভাগ থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে নবীনদের অভ্যর্থনা জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১২

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৩

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৪

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৫

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৬

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৭

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

২০
X