মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০২:১৯ এএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০৮:৪১ এএম
অনলাইন সংস্করণ

রাবি ছাত্রদলের তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার 

রাবি ছাত্রদলের তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার। ছবি : সংগৃহীত
রাবি ছাত্রদলের তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার। ছবি : সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের তিন নেতার ওপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় কমিটি। এর ফলে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বিধিনিষেধ নেই।

শনিবার (১৬ আগস্ট) দলটির দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক দুই প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

বহিষ্কারাদেশ প্রত্যাহার করা ওই নেতারা হলেন—রাবি শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব, কর্মী হাসিবুল হাসান ও সাবেক সদস্য ফারুক হোসেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব এবং কর্মী হাসিবুল হাসানের পদের অব্যাহতি প্রত্যাহার করা হলো। এর ফলে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বিধিনিষেধ রইল না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সদস্য ফারুক হোসেনের পদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো। এর ফলে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বিধিনিষেধ রইল না।

উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর রাতে ছাত্রলীগের এক কর্মীর সঙ্গে ছাত্রদল নেতা আহসান হাবিবের ৫২ সেকেন্ড ও হাসিবুল ইসলামের ২ মিনিট ৫২ সেকেন্ডের পৃথক দুটি কল রেকর্ড ফাঁস হয়। এ ছাড়া গত বছরের ২২ অক্টোবরে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাবেক সদস্য ফারুক হোসেনকে বহিষ্কার প্রদান করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১০

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১১

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১২

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৩

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৪

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৫

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৬

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৭

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৮

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৯

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

২০
X