ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০২:১৫ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০৪:১১ পিএম
অনলাইন সংস্করণ

গোমর ফাঁস করার হুঁশিয়ারি দিলেন ঢাবি ভিসি

ঢাবি ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।  ছবি : সংগৃহীত
ঢাবি ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।  ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন কেউ বাধাগ্রস্ত করতে চাইলে গোমর ফাঁস করার হুঁশিয়ারি দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তিনি বলেন, ডাকসু নির্বাচন আয়োজন যে কোনো অবস্থা বা বিবেচনায় চ্যালেঞ্জিং।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে টিএসসি অডিটোরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপচারিতায় এ হুশিয়ারি দেন তিনি।

উপাচার্য বলেন, পুরো জাতি ডাকসু নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে। ভালো পরিবেশে ভোট আয়োজনের চেষ্টা চলছে। কমিশনের দিকনির্দেশনায় সব হচ্ছে। সকল অংশীজনের সাথেও আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, জাতীয় প্রতিষ্ঠান হিসেবে অন্যায় দেখলে প্রতিহত করার ধারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বজায় ছিল। যেকোনো পরিস্থিতিতে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এ সময় সেনাবাহিনীসহ সকল অংশীজনদের একসঙ্গে মিলে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আমাদের যত সমস্যা তা চিহ্নিত করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমরা গতকাল রাতেও নির্বাচন কমিশনের সাথে এ বিষয়ে মিটিং করেছি। গত ৯-১০ মাস ধরে সবার সাথে আলাপ করে আমরা মাঠে নেমেছি।

তিনি ছাত্রসংগঠনগুলোর আচরণ নিয়ে বলেন, আমারা তাদের আচরণে আশাবাদী। তাদের মতভেদ থাকা সত্ত্বেও এখন পর্যন্ত মোটাদাগে তারা কোন ঝামেলায় জড়ায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১০

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

১১

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

১২

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

১৩

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

১৪

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

১৫

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

১৬

ছুরিকাঘাতে লাদেন নিহত

১৭

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১৮

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১৯

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

২০
X