কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ০৮:১২ পিএম
আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রপাগান্ডা ছড়ানোর আগে পরামর্শ নিতে বললেন শিবির প‍্যানেলের সর্ব মিত্র!

শিবির প‍্যানেলের প্রার্থী সর্ব মিত্র চাকমা। ছবি : সংগৃহীত
শিবির প‍্যানেলের প্রার্থী সর্ব মিত্র চাকমা। ছবি : সংগৃহীত

প্রপাগান্ডা ছড়ানোর আগে পরামর্শ নিতে বললেন ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে ডাকসু নিবার্চনে প্রার্থী হওয়া সর্ব মিত্র চাকমা। ডাকসু নির্বাচনে ছাত্রশিবির ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলে প্রার্থী ঘোষণা করেছে।

শুক্রবার (২২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা বলেন। সর্ব মিত্র ডাকসুর কেন্দ্রীয় সংসদের কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পোস্টে তিনি বলেন, দুটো ইনফো পেলাম আজ-

১. ছাত্রশিবিরের সঙ্গে ৫০ হাজার টাকার বিনিময়ে চুক্তিতে গেছি।

২. আমাকে বিদেশে স্কলারশিপ ম্যানেজ করে দেওয়ার বিনিময়ে আমি শিবিরের সঙ্গে চুক্তি করেছি।

রিউমার ছড়ান, কিন্তু একটু খেয়াল রাখবেন- প্রথমত, গরুর দামও লাখ টাকা। নিজের সঙ্গে আমাকে মেলাবেন না। প্লিজ, বলার সময় টাকার অ্যামাউন্টটা বাড়িয়ে বলবেন।

দ্বিতীয়ত, আমি বিসিএসের জন্য প্রিপারেশন নিতেছি। তাই, বিদেশ না বলে বিসিএস বলবেন।

তৃতীয়ত, পরবর্তী প্রোপাগান্ডা ছড়ানোর আগে আমার পরামর্শ নিবেন। নিরাশ করব না।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে নারী প্রার্থীদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ট্যাগিং এবং প্রোপাগান্ডা ছড়ানো নিয়ে মুখ খুলেছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম।

শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৪টা ২৪ মিনিটে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম জানান, ডাকসু নির্বাচনকে ঘিরে নতুন করে শুরু হয়েছে অনলাইন প্রোপাগান্ডা। পরিকল্পিতভাবে অনলাইনে বিভিন্ন প্রার্থীর বিরুদ্ধে অব্যাহত ট্যাগিং, মিথ্যাচার, অপপ্রচার, চরিত্র হনন ও অমর্যাদাকর প্রোপাগান্ডা চালানো হচ্ছে। বিশেষ করে নারী প্রার্থীদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করা হচ্ছে, যা কেবল নৈতিকভাবে ঘৃণিতই নয়, বরং রাজনীতির সুস্থ ধারা ও শিক্ষার্থীদের ভ্রাতৃত্ববোধেরও পরিপন্থি।

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, জুলাই-পরবর্তী সময়ে রাজনীতিতে প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতাকে উৎসাহিত করা উচিত। শিক্ষার্থীদের কল্যাণে যে কোনো ধরনের প্রতিযোগিতা রাজনৈতিক সৌন্দর্যের অংশ এবং এটি গণতান্ত্রিক সংস্কৃতির এক অনন্য বহিঃপ্রকাশ। তবে সে প্রতিযোগিতা হতে হবে ভ্রাতৃত্ব, যুক্তি, মূল্যবোধ ও ন্যায্যতার ভিত্তিতে- ঘৃণা, মিথ্যাচার ও চরিত্রহননের মাধ্যমে নয়। তাই এ ধরনের হীন, নোংরা ও অনৈতিক কর্মকাণ্ড আমাদের অবশ্যই পরিহার করতে হবে।’

সাদিক কায়েম বলেন, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র সংগঠনের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী এবং সারা দেশের বিবেকবান নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছি, আসুন, আমরা সবাই অনলাইন বুলিং, হেয়প্রতিপন্নকরণ ও কুৎসা রটনা থেকে বিরত থাকি। রাজনীতির ঊর্ধ্বে মানবিকতা, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যকে প্রাধান্য দিই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১০

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১১

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১২

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৩

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৪

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৫

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৬

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৭

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৮

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৯

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

২০
X