জাবি প্রতিনিধি
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০২:১০ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ০২:২১ পিএম
অনলাইন সংস্করণ

জাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করল ছাত্রদল

জাকসু ভবন। ছবি : সংগৃহীত
জাকসু ভবন। ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছেন ছাত্রদল।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয় জানানো হয়।

এতে বলা হয়, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নির্বাচিত ছাত্র সংসদের দাবি ও আকাঙ্ক্ষা অত্যন্ত প্রবল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘ সময় ধরে ছাত্র সংসদ নির্বাচনের দাবি যথাযথ কর্তৃপক্ষের নিকট বারবার উত্থাপন করেছে। চব্বিশের গণ-অভ্যুত্থানোত্তর শিক্ষাঙ্গনে এই দাবি আরও প্রবলতর হয়েছে। স্বৈরাচারবিরোধী লড়াই, নব্বইয়ের গণঅভ্যুত্থান, ওয়ান ইলেভেন, দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী লড়াই, চব্বিশের গণঅভ্যুত্থানের সম্মুখসারিতে নেতৃত্ব দেয়া শত শহীদের সংগঠন, দেশের শিক্ষার্থীদের বৃহত্তম ছাত্রসংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলও এই দাবির তীব্রতা ও আকাঙ্ক্ষা প্রবলভাবে অনুভব করে।

এতে আরও বলা হয়, সামগ্রিক প্রেক্ষাপটে আগামী ১১ই সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিগত প্রায় দেড় যুগ ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাঙ্গনে জাতীয়তাবাদী ছাত্রদল ছিল সবচেয়ে নির্যাতিত ও নিপীড়িত ছাত্রসংগঠন। কিন্তু পরিবর্তিত প্রেক্ষাপটে দেশের অন্যতম স্বনামধন্য বিদ্যাপীঠের মাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিগত এক বছরে দখলদারিত্ব ও পেশিশক্তির রাজনীতিকে বর্জন করে ইতিবাচক ধারার শান্তিপূর্ণ, শিক্ষার্থীবান্ধব ও সহাবস্থানের রাজনীতির চর্চা করে যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে ছাত্রদল সমর্থিত প্যানেলে করা রয়েছে তা উল্লেখ করা হয়। প্যানেলের সদস্যরা হলো:

সহসভাপতি (ভিপি): মো. শেখ সাদী হাসান

সাধারণ সম্পাদক (জিএস): তানজিলা হোসাইন বৈশাখী

যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ): মো. সাজ্জাদুল ইসলাম

যুগ্ম সাধারণ সম্পাদক (নারী): আঞ্জুমান আরা ইকরা

শিক্ষা ও গবেষণা সম্পাদক: ইয়ামিন হাওলাদার

পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক: লিখন চন্দ্র রায়

সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: জাহিদ হাসান খাঁন

সাংস্কৃতিক সম্পাদক: মো. আবিদুর রহমান

সহ-সাংস্কৃতিক সম্পাদক: মো. পারভেজ হাসান নিশান

নাট্য সম্পাদক: মো. আমিনুল ইসলাম

তথ্যপ্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক: মো. জাবের হাসান

সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন: মো. তাওহিদুর রহমান খাঁন

সহসমাজসেবা (পুরুষ): শাকিল সর্দার

সহসমাজসেবা (নারী): কাজী মৌসুমী আফরোজ

ক্রীড়া সম্পাদক: উজ্জ্বল হাসান

সহক্রীড়া (পুরুষ): রুহুল আমিন সুইট

সহক্রীড়া (নারী): মোছা. শাহানাজ পারভীন শানু

পরিবহন ও যোগাযোগ সম্পাদক: জহিরুল ইসলাম

স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক: মো. মমিনুল ইসলাম

কার্যকরী সদস্য (নারী)

১. সুমাইয়া সুলতানা ছিয়া

২. হ্যাপি আক্তার শিলা

৩. শায়লা সাবরীন নিঝুম

কার্যকরী সদস্য (পুরুষ)

১. হামিদুল্লাহ সালমান

২. মেহেদী হাসান

৩. এ. এম রাফিদুল্লাহ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১০

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১১

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১২

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৩

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৪

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৫

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৬

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৭

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৮

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৯

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

২০
X