মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৪ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ

প্যানেল থেকে মাহিনের সরে যাওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য খালিদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলন করেন ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ প্যানেলের প্রার্থীরা। ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলন করেন ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ প্যানেলের প্রার্থীরা। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জিএস পদপ্রার্থী মাহিন সরকারের সরে যাওয়া নিয়ে সংবাদ সম্মেলন করেছে ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’।

শুক্রবার (০৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এ সংবাদ সম্মেলন করেন প্যানেলের প্রার্থীরা।

সংবাদ সম্মেলনে প্যানেলের ভিপি পদপ্রার্থী জামালুদ্দীন মুহাম্মদ খালিদ অভিযোগ করে বলেন, আমরা একসঙ্গে লড়াই করার জন্য একটি সমন্বিত প্যানেল গঠন করেছিলাম। এই প্যানেল ঘোষণা করার আগেই আমাদের ভাঙার চেষ্টা হয়েছিল। কিন্তু দুঃখজনক বিষয় হলো, মন্ত্রীপাড়ার চাপ ও দলীয় হস্তক্ষেপের কারণে মাহিন সরকারকে সরে দাঁড়াতে হয়েছে। তিনি দাবি করেন, সমন্বিত প্যানেলে যোগ দেওয়ার কারণে মাহিন সরকারকে তার দল এনসিপি থেকে বহিষ্কার করেছে। বহিষ্কারের আগেও তিনি নানা ধরনের চাপের মুখে পড়েছিলেন। এমনকি এলাকায় তার নেতাকর্মীরাও হুমকি ও ভয়ভীতির শিকার হচ্ছেন।

তিনি বলেন, শুধু মাহিন নন, আমাদের প্যানেলের আরও প্রার্থীদের ওপরও বিভিন্ন জায়গা থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে। কারও ব্যক্তিগত তথ্য ফাঁস করার হুমকি দেওয়া হচ্ছে। এভাবে ঘৃণ্য রাজনীতি চলছে।

জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে খালিদ আরও বলেন, প্রচার করা হচ্ছে যে মাহিন সরকার নাকি জুলাই শক্তিকে ঐক্যবদ্ধ করতে আলাদা সারি ঘোষণা করেছেন। তাহলে আমাদের সঙ্গে থাকা অন্যরা কি জুলাইয়ের শক্তি নন? তারাও তো সেই সময় অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।

মাহিনের সিদ্ধান্তকে ‘রাজনৈতিক কফিনে শেষ পেরেক’ হিসেবে উল্লেখ করে খালিদ বলেন, আমরা আমাদের মতো করেই শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব। শিক্ষার্থীরা আমাদের কাজের ভিত্তিতেই ভোট দিয়ে নির্বাচন করবে।

সংবাদ সম্মেলনে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদপ্রার্থী এনি বলেন, কোনো একক ব্যক্তির কারণে আমরা ভাঙব না। আমরা মাঠে লড়াই করেই উঠে এসেছি। দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতির বিপক্ষে আমাদের অবস্থান স্পষ্ট। ৯ সেপ্টেম্বর জয়ী হই বা না হই, মূলত আমরাই প্রকৃত বিজয়ী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১০

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১১

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১২

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৩

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৪

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৫

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৬

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৭

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৮

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৯

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

২০
X