কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৪ এএম
অনলাইন সংস্করণ

ডাকসু নির্বাচনের প্রেস কার্ডে ভুলের ছড়াছড়ি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৯ সেপ্টেম্বর। এ উপলক্ষে সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকদের প্রেস কার্ড ইস্যু করেছে কর্তৃপক্ষ। তবে এসব কার্ডে বহু সাংবাদিকের নাম ও পদবি ভুলভাবে লেখা হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা চলছে। আর এ বিষয় নিয়ে সাংবাদিকরাও ক্ষোভ প্রকাশ করেছেন।

ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর চিফ রিটার্নিং অফিসার স্বাক্ষরিত ইস্যুকৃত প্রেস কার্ডে দেখা গেছে, জিটিভির স্টাফ রিপোর্টার মাহি মুবাশশির হাসান। তার পদবি লেখা হয়েছে ‘স্টফ রির্পোটার’। কালবেলার মাল্টিমিডিয়া রিপোর্টার রাহাতুল আলম। তার পদবি লেখা হয়েছে ‘স্টফ রির্পোটার’।

ডেইলি সানের স্টাফ করেসপন্ডেন্ট শেখ নাসির উদ্দিনের নাম প্রেস কার্ডে লেখা হয়েছে ‘শেখ নাসির উদ্দির’। তার পদবি Staff Correspondent-এর Staff শব্দে ‘a’ অক্ষরটি বাদ পড়েছে। একইভাবে, এখন টিভির স্টাফ রিপোর্টার মো. আজহারুজ্জামানের নাম সঠিক থাকলেও তার পদবি লেখা হয়েছে ‘স্যার রিপোর্টার’।

অপরদিকে, বাসসের Apprentice Reporter মো. আজম ইসলামের কর্মপ্রতিষ্ঠান Bangladesh Sangbad Sangstha–র পরিবর্তে লেখা হয়েছে ‘Sanghtha’। সময়ের আলো পত্রিকার রিপোর্টার জাহেদুল ইসলামের নাম লেখা হয়েছে ‘জাহেদুই ইসলাম’।

অপরদিকে চ্যানেল আইয়ের মাল্টিমিডিয়া জার্নালিস্ট মো. হারুন অর রশিদের নাম লেখা হয়েছে মো: হারুর-অর-রশিদ।

কালবেলার মাল্টিমিডিয়া রিপোর্টার অন্তু মুজাহিদ এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘প্রিয় চিফ রিটার্নিং অফিসার, আমার ছবিটিতে এভাবে অস্ত্রোপচার না চালালেও পারতেন। একান্ত প্রয়োজন হলে সমানভাবে কাটাছেঁড়া করা যেত না? নোটিশে জানালে আমরা নিজেরাই স্ট্যাম্প সাইজের ছবি সরবরাহ করতাম। অনেকের নামের বানান ভুল, পদবি ভুলভাবে লেখা, এমনকি হাতের লেখারও অবস্থা বেহাল। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে কি দক্ষ লোকবলের এমন অভাব দেখা দিয়েছে, যে সাংবাদিকদের প্রেস কার্ডও সঠিকভাবে সরবরাহ করা সম্ভব হলো না!’

এ বিষয়ে ডাকসু ও হল সংসদ নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘প্রায় ১২শ থেকে ১৩শ আইডি কার্ডের আবেদন জমা পড়েছিল। এত সংখ্যক আবেদন নিজেরা যাচাই করা সম্ভব হয়নি বলে বিষয়টি পিআরও সেকশনে পাঠানো হয়। সেখানে সাধারণ কর্মচারীদের কারণে বানান ভুল হয়েছে। তবে অফিসে যোগাযোগ করলে এসব ভুল সংশোধন করা যাবে। ভবিষ্যতে যেন আর এ ধরনের ভুল না হয়, সে ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১০

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১১

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১২

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১৩

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

১৪

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

১৫

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

১৬

যুবদল নেতা বহিষ্কার

১৭

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

১৮

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

১৯

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

২০
X