বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫১ এএম
অনলাইন সংস্করণ

ডাকসু নির্বাচন ঘিরে ভোটারদের উদ্দেশে সাদিক কায়েমের সর্বশেষ বার্তা

ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম। ছবি : সংগৃহীত
ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম। ছবি : সংগৃহীত

আজ রাত ১১টা পর্যন্ত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনী প্রচারণার শেষ সময়। ঠিক শেষ মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে বার্তা দিয়েছেন ডাকসু নির্বাচনের ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম।

রোববার (০৮ সেপ্টেম্বর) রাতে তার ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।

‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ডাকসু নির্বাচনী প্রচারণার শেষ দিন আজ। ক্যাম্পাস জীবনের শুরু থেকে আপনাদের সাথেই থেকে-চলে বেড়ে উঠেছি। জুলাই বিপ্লব থেকে শুরু করে ডাকসুর এই সময়গুলোতে আমরা অব্যাহতভাবে আপনাদের কাছে যাওয়ার, আপনাদের কথা শোনার এবং আপনাদের কথাগুলোই বলার চেষ্টা করেছি।

আমাদের ইচ্ছে ছিল বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থীর কাছে সশরীরে পৌঁছানোর। কিন্তু অধিকাংশ সংখ্যক শিক্ষার্থীর কাছে পৌঁছাতে পারলেও নানা সীমাবদ্ধতার কারণে অনেক শিক্ষার্থীর সাথে সরাসরি সাক্ষাৎ করার সুযোগ হয়নি। আমাদের এই পথচলায় আমাদের দুর্বলতা, ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা আন্তরিকভাবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন প্রত্যাশা করছি। একই সঙ্গে আপনাদের থেকে পাওয়া পরামর্শ, দিকনির্দেশনা এবং সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।

প্রাণপ্রিয় শিক্ষার্থী এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দ, দীর্ঘ জুলুম শোষণ পেরিয়ে আমরা আজকের এই দিনে এসে পৌঁছেছি। আমাদের এই পথচলা এখানেই শেষ নয়। এই ক্যাম্পাস আমাদের কাছে আমানত। কথা দিচ্ছি, স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণের পূর্ব পর্যন্ত আমরা থামব না।

আপনাদের দোয়া এবং সহযোগিতা কামনায়, মো. আবু সাদিক (কায়েম) ভিপি পদপ্রার্থী, ডাকসু ব্যালট নং: ২২’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X