ইবি প্রতিনিধি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্র সংসদ গঠনসহ ১৫ দাবিতে ইবি শিক্ষার্থীদের স্মারকলিপি

ইবি শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান। ছবি : কালবেলা
ইবি শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান। ছবি : কালবেলা

ছাত্র সংসদ গঠন ও সাজিদ হত্যার বিচারসহ ১৫ দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) বিকেলে উপাচার্যের কার্যালয়ে গিয়ে তার কাছে এ স্মারকলিপি তুলে দেন শিক্ষার্থীরা।

এ সময় অতি দ্রুত এসব দাবির বাস্তবায়ন দেখতে চান বলে জানিয়েছেন তারা।

শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হলো সেশনজট নিরসন, বিশ্ববিদ্যালয়কে ডিজিটালাইজেশনের আওতায় আনা, আবাসন সংকট নিরসন, চিকিৎসা সেবার উন্নয়ন, খাবারের মান বৃদ্ধি, ফ্যাসিবাদের দোসরদের বিচার, পরিবহন সংকট দূরীকরণ, সাপের উপদ্রব নিয়ন্ত্রণ, প্রতিটি বিভাগে মানসম্মত ছাত্রী কমনরুম নিশ্চিত করা, প্রত্যেক বিভাগ ও হলে ফার্স্ট এইড বক্স রাখা, শিক্ষার্থীদের ভর্তিতে ওয়ান স্টপ সার্ভিস চালু করা ও শিক্ষার্থীদের জন্য সাইবার বুলিং বন্ধে নীতিমালা প্রণয়ন করা।

শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের অনেক বিভাগে সেশনজট তীব্র আকার ধারণ করেছে। এই জট নিরসনে আমরা তেমন কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। এ দিলে সাজিদ আব্দুল্লাহ হত্যার ঘটনায় দেড় মাস হয়ে গেলেও এখনো হত্যাকারীদের চিহ্নিত করতে পারেনি প্রশাসন। এ হত্যাকাণ্ডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা যে ভঙ্গুর অবস্থা রয়েছে তা প্রমাণিত হয়েছে। তাই প্রশাসনের কাছে আমাদের দাবি, অনতিবিলম্বে সাজিদের খুনিদের চিহ্নিত করে বিচার নিশ্চিত করতে হবে।

তারা আরও বলেন, ইবি ছাত্র সংসদ (ইকসু) গঠনে বাস্তবসম্মত ও দ্রুত পদক্ষেপ নিতে হবে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৪৬ বছর পেরিয়ে গেলেও মান্ধাতার আমলের মত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে হয়। আমরা চাই বিশ্ববিদ্যালযের সকল কার্যক্রম ডিজিটালাইজেশনের আওতায় আনা হোক।

এ দিকে ইবি সংস্কার আন্দোলন নামে বিশ্ববিদ্যালয়ের নতুন একটি প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয়েছে। প্ল্যাটফর্মটির পক্ষ থেকে খন্দকার আবু সাঈম নামে এক শিক্ষার্থী বলেন, আমরা বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপাচার্যের কাছে ১৫ দফা দাবি জানিয়ে এসেছি। আমরা অতিদ্রুত এসব শিক্ষার্থীবান্ধব দাবির বাস্তবায়ন চাই।

আমরা এখান থেকে ‘ইবি সংস্কার আন্দোলন’ নামে একটি প্ল্যাটফর্ম ঘোষণা করেছি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যার সমাধান ও সংস্কার করতে আমরা সর্বদা সোচ্চার থাকব। আমরা শিগগিরই প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক ঘোষণা করব।

শিক্ষার্থীদের দাবির বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, এসব দাবির কয়েকটি নিয়ে কাজ চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যারাডোনার ‘ইশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

১০

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১১

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

১২

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

১৩

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

১৪

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

১৫

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

১৬

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

১৭

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১৮

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১৯

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

২০
X