কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা কবে দায়িত্ব নেবেন, জানা গেল

ডাকসু ভবন। ছবি : সংগৃহীত
ডাকসু ভবন। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে বিজয়ীরা রোববার অথবা সোমবার (১৪/১৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিতে পারেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ।

শনিবার (১৩ সেপ্টেম্বর) তিনি এ তথ্য জানান।

সাইফুদ্দীন আহমদ বলেন, ‘রোববার অথবা সোমবার ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব নিতে পারেন। ইতোমধ্যে নির্বাচিতদের চিঠি পাঠানোসহ যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আজই তারিখ চূড়ান্ত করা হতে পারে।’

শপথের বিষয়ে প্রক্টর বলেন, ‘শপথের ব্যাপারটি আইনে ওইভাবে বলা নেই, তবে রেওয়াজ আছে। এ রেওয়াজগুলো দেখে উপাচার্য এবং ডাকসুর প্রতিনিধিরা তখন সিদ্ধান্ত নেবেন। তবে রেওয়াজটা কী, তা আরেকটু খতিয়ে দেখে তারপর সিদ্ধান্ত নেবেন তারা।’

এদিকে ডাকসু নির্বাচনে ভিপি পদে সাদিক কায়েম, জিএস পদে এসএম ফরহাদ ও এজিএস পদে মহিউদ্দীন খান নির্বাচিত হয়েছেন। এ প্যানেলের বাইরে বাকি পাঁচটি পদের মধ্যে চারটিতে স্বতন্ত্র প্রার্থী ও একটিতে বামপন্থি প্যানেল প্রতিরোধ পর্ষদের প্রার্থী জয়ী হয়েছেন।

জানা গেছে, প্রকাশিত ফলাফলের পর উপাচার্য নির্বাচিত প্রতিনিধিদের পরিচিতি সভার জন্য তাদের আমন্ত্রণ জানাবেন। রোববার বা সোমবার এ সভা অনুষ্ঠিত হবে। এ সভার মধ্য দিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের কার্যক্রম শুরু হয়ে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X