রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৪ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

হারলেই খেলা ভালো হয়নি, এটি দুনিয়ার বাজে মনোভাব : রাবি উপাচার্য

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। ছবি : কালবেলা
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেছেন, বর্তমানে এক ধরনের প্রবণতা দেখা দিয়েছে— হারলেই খেলা ভালো হয়নি। আমার কাছে মনে হয়, এটি দুনিয়ার সবচেয়ে বাজে মনোভাব।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘রাকসু কী এবং কেন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ড. সালেহ হাসান নকীব বলেন, প্রায় ৩৫ বছর পর আমরা রাকসু নির্বাচন নিয়ে কাজ করছি। এ পর্যায়ে পৌঁছানো সহজ ছিল না। বিভিন্ন দাবিদাওয়া, বাধা ও প্রতিবন্ধকতা অতিক্রম করে আমরা আজকের অবস্থানে এসেছি। সবার সহযোগিতা পেলে আগামী ২৫ সেপ্টেম্বর সুন্দর পরিবেশে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করছি। আমাদের মূল দায়িত্ব হলো শিক্ষার্থীদের জন্য একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করা।

তিনি আরও বলেন, এ নির্বাচনে কে জিতবে বা হারবে— তা আমাদের দেখার বিষয় নয়। আমরা চাই, শিক্ষার্থীরা যেন নির্ভয়ে তাদের মতপ্রকাশ করতে পারে এবং ভোট দিতে পারে। প্রার্থীদের কাছে অনুরোধ থাকবে, নির্বাচনের আচরণবিধি মেনে চলবেন। জিততে হলে হারতেও শেখা লাগে। কিন্তু আমাদের জাতীয় প্রবণতা হলো, যে হারে সে নানা অভিযোগ তুলে পরিবেশ নষ্ট করে। হারলেই খেলা ভালো হয়নি— এমন মানসিকতার চেয়ে বাজে মনোভাব আর কিছু নেই।

গুজব প্রসঙ্গে উপাচার্য বলেন, অনেকে নানা ধরনের গুজব ছড়াচ্ছে, অমুক কারসাজি করছে, তমুক কারসাজি করছে। আমি স্পষ্ট করে বলতে চাই, প্রশাসন বা নির্বাচন কমিশনের কেউই কোনো ধরনের কারসাজির সঙ্গে যুক্ত নয়। সারাজীবনে আমি কোনো কারসাজি করিনি, ভবিষ্যতেও করার কোনো ইচ্ছা নেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. ফরিদ উদ্দীন খান। প্রধান আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নিজাম উদ্দীন ও অধ্যাপক ড. মোস্তফা কামাল আকন্দ। কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন রাকসুর কোষাধ্যক্ষ ও প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মো. সেতাউর রহমান। সেমিনারে শতাধিক শিক্ষার্থী ও প্রার্থীরা অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X