রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ

রাকসু হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪২ জন জয়ী

রাকসু ভবন। ছবি : কালবেলা
রাকসু ভবন। ছবি : কালবেলা

দীর্ঘ ৩৫ বছর পর আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচন। তবে ভোটের আগেই হল সংসদের ৪২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ছাত্রীদের ছয়টি হলে মোট ২৬টি পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। আবার চারটি পদে কোনো প্রার্থীই ছিলেন না। মন্নুজান হলে একটি, জুলাই-৩৬ হলে চারটি, তাপসী রাবেয়া হলে তিনটি এবং বেগম রোকেয়া, রহমতুন্নেসা ও বেগম খালেদা জিয়া হলে ছয়টি করে পদে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচিত হয়েছেন প্রার্থীরা। এছাড়া ছেলেদের বিজয়-২৪ হলে তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে বেগম রোকেয়া হলে—সহকারী সম্পাদক (বিতর্ক ও সাহিত্য) তাহমিনা ঊর্মি, সম্পাদক (কমনরুম) মোছা. আয়েশা সিদ্দিকা, সহকারী সম্পাদক (কমনরুম) আফছানা আক্তার শিফা, সম্পাদক (ক্রীড়া ও খেলাধুলা) নাজমুন নাহার সুইটি, সহকারী সম্পাদক (ক্রীড়া ও খেলাধুলা) নাশরিফা তুন নাঈম, সহকারী সম্পাদক (সংস্কৃতি) রুদবা জাহান এবং নির্বাহী সদস্য পদে রিফা সানজিদা জেদনী, জে এন হুমায়রা ও মোছা. আসনারা খাতুন।

তাপসী রাবেয়া হলে—সহকারী সম্পাদক (কমনরুম) শাহনাজ আরফিন, সম্পাদক (সংস্কৃতি) মহুয়া মল্লিক জেবা ও সহকারী সম্পাদক (সংস্কৃতি) মুসলিমা খাতুন।

জুলাই-৩৬ হলে—সহকারী সম্পাদক (বিতর্ক ও সাহিত্য) ফাতেমাতুজ সানিহা, সহকারী সম্পাদক (কমনরুম) মোছা. জোবাইদা খাতুন, সহকারী সম্পাদক (ক্রীড়া) উম্মে জাহান, সহকারী সম্পাদক (সংস্কৃতি) খাদিজা খাতুন এশার এবং নির্বাহী সদস্য পদে মোছা. হাবিবা খাতুন, সাকিরা জান্নাত ও জান্নাতুল আফরিন।

বিজয়-২৪ হলে—সম্পাদক (বিতর্ক ও সাহিত্য) নাজমুল আকতার আকাশ, সহকারী সম্পাদক (কমনরুম) মোহাম্মদ রিদোয়ানুল ইসলাম এবং সহকারী সম্পাদক (সংস্কৃতি) শাহেদ হোসেন।

রহমতুন্নেসা হলে—সম্পাদক (বিতর্ক ও সাহিত্য) রেবেকা সুলতানা, সহকারী সম্পাদক (বিতর্ক ও সাহিত্য) মোছা. সাদিয়া আফরিন, সম্পাদক (কমনরুম) শামসি আরা, সহকারী সম্পাদক (কমনরুম) খাদিজা খাতুন, সম্পাদক (ক্রীড়া ও খেলাধুলা) মোছা. লাবনী খাতুন, সহকারী সম্পাদক (ক্রীড়া ও খেলাধুলা) তাবাসসুম কবীর এবং নির্বাহী সদস্য পদে আয়েশা তাসনীম, জান্নাতুল ফেরদৌস ও জেসমিন খাতুন।

বেগম খালেদা জিয়া হলে—সম্পাদক (বিতর্ক ও সাহিত্য) মোছা. আশরাফি বুলবুল, সহকারী সম্পাদক (কমনরুম) তাসমী তামান্না মীম, সম্পাদক (ক্রীড়া ও খেলাধুলা) মোছা. রোকাইয়া খাতুন, সহকারী সম্পাদক (ক্রীড়া ও খেলাধুলা) নাফসে মুতমাইন্না, সম্পাদক (সংস্কৃতি) সায়মা জাকিয়া এবং নির্বাহী সদস্য পদে মোছা. উম্মে হাবিবা আক্তার, জান্নাতুল ফেরদৌস, সুমাইয়া ও উম্মে হানী তামান্না খাতুন।

রাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা প্রফেসর ড. মো. সেতাউর রহমান জানিয়েছেন, ছাত্র ও ছাত্রীদের বেশ কয়েকটি হলে মোট ৪২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অন্যদিকে কয়েকটি পদে মনোনয়ন জমা না পড়ায় পদগুলো শূন্য থাকবে।

উল্লেখ্য, আসন্ন রাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ জন এবং সহকারী এজিএস পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ১৭টি আবাসিক হলে ভিপি পদে ৬১ জন, জিএস পদে ৫৮ জন ও এজিএস পদে ৫৭ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। ছয়টি ছাত্রী হলে ভিপি পদে ১৬ জন, জিএস পদে ১৬ জন এবং এজিএস পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১০

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৩

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৪

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৫

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৬

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৭

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

২০
X