কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ডাকসুর পরিত্যক্ত লিফলেট বিক্রি করে ৫ শতাধিক গাছ বিতরণ

হলে হলে গাছ বিতরণ করেন ছাত্রদল নেতা রাকিব। ছবি : সংগৃহীত
হলে হলে গাছ বিতরণ করেন ছাত্রদল নেতা রাকিব। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচারের জন্য সাদা-কালো লিফলেট বিতরণ করেন শিক্ষার্থীরা। নির্বাচনের পর সেসব লিফলেট সংগ্রহ করে অভিনব উদ্যোগ নেন হল ছাত্রদল নেতা মারুফ হোসেন রাকিব। সেগুলো বিক্রি করে সংগৃহীত টাকায় ক্রয় করে পরিবেশবন্ধু গাছ, যেগুলো বিভিন্ন হলের শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

রাকিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক। তিনি মার্কেটিং বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী।

জানা যায়, গত সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচনে অংশ নেন প্রায় দেড় হাজারের বেশি প্রার্থী। নির্বাচনের পর প্রার্থীদের প্রচারণায় ব্যবহৃত লিফলেট সংগ্রহ করেন রাকিব। ১৮টি হল থেকে প্রায় ১ টন লিফলেট সংগ্রহ করেন তিনি। সেগুলো বিক্রি করেন ১৮ হাজার ৩৪০ টাকায়। প্রাপ্ত টাকা দিয়ে পাঁচ শতাধিক গাছের চারা ক্রয় করেন। পরে সেগুলো বিভিন্ন হলের শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন এই ছাত্রদল নেতা।

এই উদ্যোগের বিষয়ে মারুফ হোসেন রাকিব কালবেলাকে বলেন, নির্বাচনের প্রচার যখন শুরু হয়, তখন দেখি বিভিন্ন জায়গায় অনেক লিফলেট জমতে শুরু করেছে। নির্বাচন শেষে এসব লিফলেট ডাস্টবিনে ফেলে পরিবেশ নষ্ট করার শঙ্কা থাকে। তখন আমি সিদ্ধান্ত নিই- অন্য কিছু করা যায় কিনা। সেই থেকে এই চিন্তা মাথায় আসে। প্রতিটি হলে গিয়ে আমি বলে আসি কেউ যেন এসব লিফলেট ফেলে না দেন। আমি সব সংগ্রহ করব।

তিনি বলেন, নির্বাচনের পর দিন থেকে আমি প্রতিটি হলে হলে গিয়ে এসব লিফলেট সংগ্রহ করি। পরে সেগুলো বিক্রি করে প্রাপ্ত টাকায় ক্যাম্পাসে কিছু গাছ লাগিয়েছি এবং হলে হলে গিয়ে ৫০০ গাছ বিতরণ করেছি। প্রকৃতির শোভাবর্ধনের জন্য ফুলগাছ বিতরণ করেছি। এখনো অনেকেই আমাকে বলছেন, তাদের কাছে লিফলেট আছে। আমি পরবর্তীতে আবার সেগুলো সংগ্রহ করব।

এদিকে ছাত্রদল নেতা রাকিবের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বলছেন, পরিত্যক্ত লিফলেটে যেখানে পরিবেশ নষ্ট হওয়ার ঝুঁকি ছিল, সেখানে রাকিবের উদ্যোগ পরিবেশ রক্ষায় সহায়ক হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১০

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১১

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১২

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৩

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৪

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৫

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১৬

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১৭

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১৮

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

১৯

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

২০
X