রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০৭:৪৩ পিএম
অনলাইন সংস্করণ
রাকসু নির্বাচন

১৬ দফার ইশতেহার দিল গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ

সংবাদ সম্মেলনে ইশতেহার ঘোষণা করে গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে ইশতেহার ঘোষণা করে গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনে ১৬ দফা ইশতেহার ঘোষণা করেছে বাম সমর্থিত প্যানেল ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ইশতেহার ঘোষণা করা হয়।

ইশতেহারে রাকসুর কাঠামো সংস্কার ও ক্ষমতা বৃদ্ধি, শিক্ষার্থীদের ক্ষমতায়ন, গবেষণায় অগ্রাধিকার প্রদান, আবাসন সংকট নিরসন, লাইব্রেরি ও সেমিনার কক্ষ সংস্কার, খাদ্যের মান ও পুষ্টি সুরক্ষা, শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা, নারীবান্ধব ক্যাম্পাস গঠন, সব জাতিসত্তার অধিকার নিশ্চিতকরণ, প্রকাশনা সনদ সচলকরণ, সাহিত্য-সংস্কৃতির বিকাশ, পরিবহন খাতের উন্নয়ন, ক্রীড়া খাতে বরাদ্দ বৃদ্ধি, পরিবেশ ও মুক্ত পরিসর সংরক্ষণ, গণতন্ত্র ও স্বায়ত্তশাসন নিশ্চিতকরণ এবং মতপ্রকাশের স্বাধীনতা রক্ষাসহ গণতান্ত্রিক সাম্রাজ্যবিরোধী আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার করা হয়েছে।

ইশতেহার ঘোষণা শেষে প্যানেলের ভিপি পদপ্রার্থী ফুয়াদ রাতুল বলেন, ‘আমরা ইশতেহারে ফুলঝুরি বা অবাস্তব প্রতিশ্রুতি দিতে চাই না। নির্বাচিত হলে আমাদের হাতে থাকবে মাত্র এক বছর সময়। সে সময়ের মধ্যে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে যে কাজগুলো বাস্তবায়ন করা সম্ভব, কেবল সেগুলোই ইশতেহারে অন্তর্ভুক্ত করেছি। আশা করি শিক্ষার্থীরা আমাদের বিবেচনা করবেন।’

উল্লেখ্য, রাকসু নির্বাচনে মোট ২৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৪৭ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ জন এবং এজিএস পদে ১৬ জন। ছাত্রদল ও শিবির সমর্থিতসহ মোট ১২টি প্যানেল ঘোষণা করা হয়েছে। এ ছাড়া সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ৫টি পদে ৫৮ জন প্রার্থী এবং হল সংসদ নির্বাচনে ১৭টি হলে ১৫টি পদে মোট ৫৯৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রাকসু ও সিনেট নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১ জন। এর মধ্যে নারী ভোটার ১১ হাজার ৩০৫ এবং পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৬ জন। নির্বাচনে প্রার্থী হয়েছেন মোট ৩০৬ জন, আর হল সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও প্রায় ৬০০ জন প্রার্থী।

পুনর্বিন্যস্ত তপশিল অনুযায়ী আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। ভোট গণনা শেষে সেদিনই ফল ঘোষণা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

১১ রানে হারল বাংলাদেশ

বালুমহাল ইজারা বাতিলের দাবিতে এনসিপি নেতার আবেদন

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

১০

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

১১

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

১২

ঢাকার দুই সিটির প্রশাসক সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন: আসিফ

১৩

রিকশায় যাওয়ার পথে জজ বান্ধবীর কথা স্মরণ করে অভিজ্ঞতা জানালেন মাহমুদা মিতু

১৪

আয়াতুল্লাহ খামেনির জানাজা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ইরানের

১৫

যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি গ্রেপ্তার

১৬

সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের চেষ্টা

১৭

অর্থবছর হিসেবে জুন-জুলাইকে পরিবর্তনের দাবি বিরোধীদলের

১৮

আ.লীগের দুই নেতা গ্রেপ্তার 

১৯

হাইকোর্টে জামিনের পর জেলগেটে ফের আটক আ.লীগ নেতা

২০
X