জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

বাড়ছে ডায়রিয়ার প্রকোপ, শয্যা সংকটে মেঝেতে সেবা নিচ্ছেন রোগীরা

শয্যা সংকটে মেঝেতে সেবা নিচ্ছেন রোগীরা। ছবি : কালবেলা
শয্যা সংকটে মেঝেতে সেবা নিচ্ছেন রোগীরা। ছবি : কালবেলা

জয়পুরহাটে ডায়রিয়ার প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ। হাসপাতালের শয্যা না পেয়ে অনেককে মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে। রোগীর চাপ সামলাতে চিকিৎসক ও নার্সদের হিমশিম খেতে হচ্ছে।

গত এক সপ্তাহে সাত শতাধিক রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ভর্তি আছেন ৮৪ জন ডায়রিয়া আক্রান্ত রোগী।

হাসপাতালে গিয়ে দেখা যায়, ওয়ার্ডে জায়গা না পেয়ে রোগীরা করিডোর ও মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন। পৌরসভার সবুজনগর মহল্লার ভবেশ চন্দ্র জানান, পূজার সময় ভবেশের মা সীতা রানী বেড়াতে এসে ডায়রিয়ায় আক্রান্ত হন। এখন তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

ভবেশের স্ত্রী ঝিলিক রানী বলেন, ‘আমাদের মহল্লায় প্রায় প্রতিটি বাড়িতেই কেউ না কেউ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন— কেউ হাসপাতালে, কেউ বাসায় চিকিৎসা নিচ্ছেন।’

শহরের বাগিচা পাড়ামহল্লার রেহেনা বেগম দুই দিন ধরে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তার স্বামী নাজমুল হক বলেন, ‘সোমবার রাত থেকে হঠাৎ করে পাতলা পায়খানা শুরু হয়। ঘরে স্যালাইন খাওয়ানোর পরও না কমায় রাতেই হাসপাতালে ভর্তি করি।’

সদর উপজেলার বম্বু গ্রামের আব্দুল কুদ্দস জানান, মঙ্গলবার সকালে হঠাৎ করে ডায়রিয়া শুরু হলে দ্রুত হাসপাতালে ভর্তি হন। পাঁচবিবি উপজেলার ধুরইল গ্রামের মুক্তা রানীও তিন দিন ধরে ভর্তি আছেন।

হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে শয্যা সংখ্যা ৪৫টি হলেও মঙ্গলবার দুপুর পর্যন্ত ভর্তি রোগী ছিল ৮৪ জন। তিন দিন আগে এই সংখ্যা ছিল ১৬৪ জন, আর দুদিন আগে ১০২ জন।

ডায়রিয়া ওয়ার্ডে কর্মরত চিকিৎসক ডা. সাইফুল ইসলাম কালবেলাকে বলেন, পৌর এলাকার ৭ ও ৮ নম্বর ওয়ার্ড থেকে সবচেয়ে বেশি রোগী আসছে। পৌরসভা বা জেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতনতা তৈরির জন্য মাইকিং করা জরুরি।

জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার ডা. রাশেদ মোবারক কালবেলাকে বলেন, সবাইকে খাবার ও পানির বিষয়ে সতর্ক থাকতে হবে। নিরাপদ পানি পান করুন, প্রয়োজনে ফুটিয়ে নিন। বাইরের খাবার ও বাসি খাবার এড়িয়ে চলুন, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে মায়েরা সতর্ক থাকুন।

তিনি আরও জানান, জয়পুরহাট পৌরসভার সরবরাহকৃত পানিতে কোনো সমস্যা আছে কি না, তা পরীক্ষা করা হচ্ছে। পৌর কর্তৃপক্ষ এরই মধ্যে পানি পরীক্ষার জন্য নমুনা বগুড়ায় পাঠিয়েছে, তবে রিপোর্ট এখনো পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X