মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ফলাফলে কৃতকার্য নকলের দায়ে বহিষ্কার দুই শিক্ষার্থী

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ভূগোল ও পরিবেশ বিভাগে সেমিস্টার ফাইনাল পরীক্ষায় নকলসহ ধরা পড়া দুই ছাত্রীকে বহিষ্কার করা হলেও সম্প্রতি প্রকাশিত ফলে তাদের ওই বিষয়ে কৃতকার্য দেখানো হয়েছে। এ ঘটনায় বিভাগে নানা সমালোচনা শুরু হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, ২০২১-২২ শিক্ষাবর্ষের ২য় বর্ষ ২য় সেমিস্টারের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয় গত এপ্রিল মাসে। ওই পরীক্ষার জিই-২২০৯ কোর্সে জয়ন্ত রাণী বিশ্বাস ও মুসফিকা বিনতে হাকিম নামে দুই ছাত্রী নকলসহ ধরা পড়েন। পরবর্তী সময়ে ডিসিপ্লিনারি বোর্ডের (ডিবি বোর্ড) সিদ্ধান্ত অনুযায়ী তাদের পুরো সেমিস্টারের পরীক্ষায় বহিষ্কার করে পরের শিক্ষাবর্ষের (২০২২-২৩) সঙ্গে ক্লাস করার নির্দেশ দেওয়া হয়।

নির্দেশনা অনুযায়ী তারা পরবর্তী ব্যাচের সঙ্গে ক্লাসও শুরু করেন। তবে ৮ অক্টোবর প্রকাশিত ২০২১-২২ শিক্ষাবর্ষের ২য় বর্ষ ২য় সেমিস্টারের ফলাফলে দেখা যায়, ওই দুই ছাত্রী সব কোর্সেই কৃতকার্য হয়েছেন। যেখানে জিই-২২০৯ কোর্সে জয়ন্ত রাণী বিশ্বাস ‘বি+’ এবং মুসফিকা বিনতে হাকিম ‘এ’ গ্রেড পেয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, কোনো শিক্ষার্থী নকলসহ ধরা পড়লে তার খাতা ও সংশ্লিষ্ট প্রমাণাদি বিভাগ থেকে ওইদিনই পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে জমা দিতে হয়। সেই খাতাগুলো পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরেই সংরক্ষিত থাকে।

খোঁজ নিয়ে জানা যায়, দুই ছাত্রীর খাতা পরীক্ষার দিনই পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে পাঠানো হয়েছিল এবং সেগুলো এখনো সেখানে সংরক্ষিত রয়েছে। প্রশ্ন উঠেছে, খাতা যদি পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরেই থাকে তবে সংশ্লিষ্ট শিক্ষক কীভাবে খাতা মূল্যায়ন করেছেন। আর ফলাফলে কীভাবে ওই দুই ছাত্রী পাস করলেন?

জানতে চাইলে সংশ্লিষ্ট কোর্সের শিক্ষক খন্দকার আরিফুজ্জামান কালবেলাকে বলেন, আমি পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে দুই ছাত্রীকে অকৃতকার্য দেখিয়েই ফলাফল পাঠিয়েছি। এরপর কীভাবে পরিবর্তন হয়েছে, সেটা জানি না। রেজাল্টের চূড়ান্ত ভেরিফিকেশনের সময় শিক্ষার্থীদের সঙ্গে ভ্রমণে থাকার কারণে সেটা দেখতে পারিনি।

তবে এ ঘটনাকে বিভাগের শিক্ষকদের ত্রুটি হিসেবে স্বীকার করেছেন পরীক্ষা কমিটি ও বিভাগটির চেয়ারম্যান ড. মোহাম্মদ নাজমুল ইসলাম। তিনি বলেন, আমরা যেসব শিক্ষক ফল তৈরির দায়িত্বে ছিলাম, তাদেরই ভুল হয়েছে। আমাদের ব্যস্ততার কারণে এ ভুলটি হয়েছে। তবে এ ভুলটি আমাদের চোখে পড়ার পর ফলাফল স্থগিত করেছি। আমরা দুই ছাত্রীকে অকৃতকার্য দেখিয়ে নতুন ফল প্রকাশ করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১০

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১১

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১২

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৩

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৪

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৫

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৬

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৭

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৮

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৯

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

২০
X