বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১০:০৩ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ০২:২৭ এএম
অনলাইন সংস্করণ

ঢাকা বিশ্ববিদ্যালয় সাময়িক বন্ধ ঘোষণার দাবি ডাকসুর

ঢাকা বিশ্ববিদ্যালয় সাময়িক বন্ধ ঘোষণার দাবি ডাকসুর
ছবি : সংগৃহীত

দেশের বিভিন্নস্থানে কয়েকটি ভূমিকম্পের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে আবাসিক হলের ভবনগুলোর ঝুঁকি যাচাই ও জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ঢাবি ক্যাম্পাস সাময়িকভাবে বন্ধ ঘোষণার দাবি জানানো হয়।

শনিবার (২২ নভেম্বর) রাতে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে ফরহাদ বলেন, পরপর দুটি ভূমিকম্পের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা চরম আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া কোনোভাবেই যৌক্তিক নয়। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না করে ক্লাস-পরীক্ষা গ্রহণ করা নিষ্ঠুরতার শামিল।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবিলম্বে বুয়েটের বিশেষজ্ঞ প্রকৌশলীদের সমন্বয়ে সকল আবাসিক হলের ভবন পরিদর্শন করে কাঠামোগত ঝুঁকি মূল্যায়ন করতে হবে এবং সেই প্রতিবেদন প্রকাশ্যে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করতে হবে। প্রাপ্ত মূল্যায়নে যেসব ভবন ও কক্ষ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হবে সেগুলোকে তাৎক্ষণিকভাবে পরিত্যক্ত ঘোষণা করে সেখানে অবস্থানরত শিক্ষার্থীদের নিরাপদ স্থানে স্থানান্তর করতে হবে। পাশাপাশি অন্যান্য ভবনগুলোর দ্রুত সংস্কার নিশ্চিত করতে হবে।

ডাকসুর জিএস বলেন, মূল্যায়ন সম্পন্ন না হওয়া ও শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ স্থান থেকে নিরাপদ জায়গায় স্থানান্তর না করা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়কে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করতে হবে।

ফরহাদ বলেন, তবে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাকালীন শিক্ষার্থীরা যেন সেশনজটে না পড়ে সেজন্য অনলাইনে ক্লাস পরিচালনার ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় পুনরায় খুলে দেওয়ার পর দ্রুত সময়ের মধ্যে স্থগিত হওয়া পরীক্ষাসমূহ সম্পন্ন করার বিশেষ উদ্যোগ গ্রহণ করতে হবে।

বিবৃতিতে ফরহাদ উল্লেখ করেন, প্রশাসন যদি শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে প্রয়োজনীয় জরুরি পদক্ষেপ নিতে ব্যর্থ হয় তবে ডাকসু শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে বাধ্য করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

শুনলেন না কেবিন ক্রুর কথা / মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X