কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

বিইউএইচএসের ফল-২৫ সেশনের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের ফল-২৫ সেশনের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত। শনিবার (২৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ইব্রাহিম মিলনায়তনে এ নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জেএমএ হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউএইচএস ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. একে আজাদ খান।

তিনি বলেন, বিইউএইচএস কর্মমুখী শিক্ষা ও গবেষণা বিকাশের মাধ্যমে মানবসম্পদ তৈরিতে প্রশংসনীয় অবদান রেখে চলেছে। তিনি আশা প্রকাশ করেন, স্বাস্থ্য বিজ্ঞান বিষয়ক দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মানসম্মত উচ্চ শিক্ষা গ্রহণ করে নবীন ছাত্রছাত্রীরা তাদের শিক্ষালব্ধ জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা যথাযথভাবে কাজে লাগিয়ে দেশ-বিদেশে বিইউএইচএসের ভাবমূর্তি সমুন্নত রাখবে।

অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বেসিক সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ডা. বেগম রোকেয়া, হেলথ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক এসএম মুরাদুজ্জামান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. জাহিদ হাসান, প্রক্টর ডা. নাসরিন নাহার নবীন, পাবলিক হেলথ অনুষদের ডিন অধ্যাপক ডা. বেগম রওশন আরা, অ্যালাইড হেলথ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ডা. প্রদীপ সেন গুপ্ত প্রমুখ।

এ সময় বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ২৫টি প্রোগ্রামে তিন শতাধিক শিক্ষার্থীকে বরণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১০

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১১

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১২

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৪

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৫

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৬

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৭

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৮

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৯

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

২০
X