ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৯ পিএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ০৮:০১ পিএম
অনলাইন সংস্করণ

২ হলের নাম পরিবর্তনের দাবিতে ডাকসুর ঘেরাও কর্মসূচি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর হলের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের নাম পরিবর্তন করে ফেলানী হল রাখার দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। পাশাপাশি জুলাই গণহত্যার সমর্থন দেওয়া শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছে সংগঠনটি।

শনিবার (২০ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ডাকসুর পেজ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সেখানে বলা হয়, রোববার (২১ ডিসেম্বর) মুজিব হলের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি হল করা, ফজিলাতুন্নেছা হলের নাম পরিবর্তন করে ফেলানী হল এবং জুলাই গণহত্যার সমর্থন দেওয়া শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীদের ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবিতে ভিসি অফিস ঘেরাও।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, রোববার দুপুর আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১০

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১১

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

১২

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

১৩

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১৪

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৬

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১৭

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১৮

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৯

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

২০
X