ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

চিরকুট লিখে জামায়াত কর্মীকে হত্যার হুমকি

জামায়াত কর্মীর ভাড়া বাসার বারান্দায় রেখে যাওয়া চিরকুট। ছবি : সংগৃহীত
জামায়াত কর্মীর ভাড়া বাসার বারান্দায় রেখে যাওয়া চিরকুট। ছবি : সংগৃহীত

চিরকুটের মাধ্যমে দেওয়া এক জামায়াত কর্মীকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। হুমকির চিরকুটটি তার ভাড়া বাসার বারান্দায় কে বা কারা রেখে যায় বলে জানা গেছে।

চিরকুটে লাল রঙে পুতুলের ছবি আঁকা ছিল এবং ইংরেজিতে লেখা ছিল, ‘I Kill You’। এতে আতঙ্কিত হয়ে পড়েছে ভুক্তভোগীর পরিবার।

হুমকিপ্রাপ্ত ওই জামায়াত কর্মীর নাম মো. শাহ আলম। তিনি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের পশ্চিম পাথরডুবি গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে। তিনি স্থানীয় জামায়াতে ইসলামীর একজন সক্রিয় কর্মী। ব্যবসার পাশাপাশি তিনি একটি বেসরকারি মাদ্রাসা পরিচালনা করেন। প্রতিষ্ঠান ও ব্যবসা পরিচালনার সুবিধার্থে তিনি ভূরুঙ্গামারী সরকারি কলেজ রোড এলাকার জোবাইদুল ইসলামের বাড়ির নিচতলায় ভাড়া থাকেন।

এ ঘটনায় শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন শাহ আলম।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন।

জানা যায়, শুক্রবার সন্ধ্যায় তার স্ত্রী মমতাজ বেগম বাসার বারান্দায় একটি সাদা কাগজ দেখতে পান। পরে সেটি খুলে লাল রঙে ইংরেজিতে ‘I Kill You’ লেখা দেখতে পান এবং তাতে লাল রঙের পুতুলের ছবি আঁকা ছিল। বিষয়টি দেখে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন এবং যে কোনো সময় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন বলে জানান তারা।

এ বিষয়ে শাহ আলম বলেন, গতকাল বিকেলে আমি বন্ধুদের সঙ্গে কুড়িগ্রামে ইজতেমায় যাওয়ার পথে নাগেশ্বরী উপজেলায় পৌঁছালে আমার স্ত্রী ফোন করে চিরকুটের বিষয়টি জানায়। তখনই ইজতেমায় না গিয়ে বাসায় ফিরে আসি। পরে রাতেই থানায় জিডি করি। ঘটনার পর থেকে আমার পরিবার চরম আতঙ্কের মধ্যে রয়েছে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন কালবেলাকে বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১০

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

১১

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

১২

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

১৩

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

১৪

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

১৫

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

১৬

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

১৮

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

১৯

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

২০
X