দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৯:০৫ পিএম
অনলাইন সংস্করণ

জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মিতা গ্রেপ্তার

গ্রেপ্তার আ.লীগ নেতা মো. আলতাফুজ্জামান মিতা। ছবি : কালবেলা
গ্রেপ্তার আ.লীগ নেতা মো. আলতাফুজ্জামান মিতা। ছবি : কালবেলা

দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলতাফুজ্জামান মিতাকে (৬৫) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত ১টা ৪৫ মিনিটে বিরামপুর উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আনোয়ার হোসেন।

দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে চলমান ডেভিল হান্ট ফেজ-২ কার্যক্রমের অংশ হিসেবে দিনাজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি অভিযানিক দল তাকে গ্রেপ্তার করেন।

দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলতাফুজ্জামান মিতা (৬৫) শহরের ঘাসিপাড়া মহল্লার মো. সালেহ উদ্দিন আহমেদের ছেলে। তার আদিবাড়ি বিরামপুর উপজেলার জগন্নাথপুর গ্রামে।

ডিবি পুলিশ জানায়, মো. আলতাফুজ্জামান মিতা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন সরকারি কাজে তদবির বাণিজ্য, দলীয় প্রভাব খাটিয়ে সরকারি প্রকল্পের বরাদ্দ নেতাকর্মীদের পাইয়ে দেওয়া, নিয়োগ বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এ ছাড়াও বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তিনি বিভিন্ন উসকানিমূলক বক্তব্য প্রদান করেন এবং বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হামলার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। সম্প্রতি পলাতক ফ্যাসিস্ট ও তাদের দোসরদের সঙ্গে পরস্পর যোগসাজশের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করে আসছিলেন।

গ্রেপ্তার মিতাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য প্রদান করেছেন বলেও পুলিশ জানায়। তার বিরুদ্ধে দিনাজপুর জেলার বিভিন্ন থানায় এবং ডিএমপিতে একাধিক মামলা রয়েছে। আজ শনিবার তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১০

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১১

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১২

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১৩

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৪

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৫

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৬

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৭

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৮

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৯

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

২০
X