কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

গরম ভাত-তরকারিতে লেবু দিয়ে উপকার কমাচ্ছেন নাতো

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অনেকেই খাওয়ার সময় গরম ভাত বা তরকারির ওপর একটু লেবুর রস চিপে নেন। এতে স্বাদ বাড়ে, খেতেও ভালো লাগে। কিন্তু এই অভ্যাসটা কি আদৌ শরীরের জন্য ভালো—সেটা কি কখনও ভেবে দেখেছেন?

পুষ্টিবিদদের মতে, গরম খাবারের সঙ্গে সরাসরি লেবুর রস মেশালে লেবুর আসল পুষ্টিগুণ অনেকটাই নষ্ট হয়ে যায়। আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, তাপের সংস্পর্শে এলে লেবুর ভিটামিন সি এবং অন্যান্য উপকারী উপাদান ভেঙে যেতে পারে।

লেবু কেন এত উপকারী?

লেবুতে রয়েছে প্রচুর ভিটামিন সি। এই ভিটামিন :

- রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

- ত্বক, চুল ও চোখের জন্য ভালো

- শরীরে আয়রন শোষণে সাহায্য করে

- হাড়ের স্বাস্থ্যে ভূমিকা রাখে

এই কারণেই প্রতিদিনের খাবারে লেবু রাখা ভালো। কিন্তু ভুলভাবে খেলে সেই উপকার পুরোটা পাওয়া যায় না।

তাহলে লেবু খাওয়ার সঠিক সময় কোনটা?

পুষ্টিবিদদের সহজ পরামর্শ :

- একদম গরম খাবারে লেবুর রস দেবেন না

- খাবার একটু ঠান্ডা হলে তারপর লেবু যোগ করুন

- রান্নায় লেবু ব্যবহার করতে চাইলে, চুলা থেকে নামানোর পরে বা পরিবেশনের ঠিক আগে দিন

এতে লেবুর স্বাদ যেমন থাকবে, তেমনি পুষ্টিগুণও নষ্ট হবে না।

গরম খাবারে লেবু দিলে ক্ষতি হয় না ঠিকই, কিন্তু উপকারও ঠিকমতো পাওয়া যায় না। তাই সামান্য অপেক্ষা করুন— খাবার একটু ঠান্ডা হলেই লেবু দিন। এই ছোট পরিবর্তনেই পাবেন স্বাদ, পুষ্টি— দুটোই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১০

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১১

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১২

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৩

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

১৪

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

১৫

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

১৬

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

১৭

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

১৮

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

১৯

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

২০
X