মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাবি প্রতিনিধি
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০৪:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রীনিবাসে ফ্যানের সঙ্গে ঝুলছিল শিক্ষার্থী

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ছাত্রী লামিসা নওরীন পুষ্পিতা (২১) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নগরীর ধরমপুরের লেবুবাগান এলাকায় বাদশা ছাত্রীনিবাসে এ ঘটনা ঘটে।

লামিসা নওরীন পুষ্পিতা খুলনার ঝিনাইদহ জেলার কুদরত উল্লাহ বিপ্লবের মেয়ে।

জানা গেছে, বুধবার বিকেলে রাজশাহীর ধরমপুর লেবু বাগান এলাকায় বাদশা ছাত্রীনিবাসে নিজ রুমে আত্মহত্যার প্রচেষ্টা করলে পাশের রুমের ছাত্রীরা টের পান। পরে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে ময়নাতদন্তের জন্য মরদেহ রামেক মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কামাল আজাদ জানান, রাবির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তার বাবাকে খবর দেওয়া হয়েছে। তারা রওনা হয়েছেন। প্রাথমিক অবস্থায় তার মৃত্যুর কারণ জানা যায়নি।

তিনি বলেন, পরিবার এলে মরদেহের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে থানায় মামলা হবে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান বলেন, মেসের অন্য ছাত্রীরা তাকে উদ্ধার করে মেডিকেল নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১০

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১১

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১২

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৩

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৪

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৫

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৬

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৭

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৮

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৯

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

২০
X