জবি প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৬:০০ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ
জকসু নির্বাচন

আইন ও অ্যাকাউন্টিং বিভাগে রেকর্ড ভোট, ফয়জুন্নেছা হলে সর্বোচ্চ কাস্টিং

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ। ছবি : কালবেলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ। ছবি : কালবেলা

দীর্ঘ দুই দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ভোট গ্রহণ। প্রাপ্ত প্রাথমিক তথ্যানুযায়ী, বিভিন্ন বিভাগ ও হলে শিক্ষার্থীদের উপস্থিতিতে নতুন রেকর্ড তৈরি হয়েছে। বিশেষ করে আইন বিভাগে ৮১ শতাংশের বেশি এবং ছাত্রীদের একমাত্র আবাসিক হল নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলে ৮০ শতাংশের বেশি ভোট কাস্টিং হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মোট ৩৯ কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শেষ হয়। এর আগে সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলে ভোটার উপস্থিতি ছিল অভূতপূর্ব। হলের মোট ১২০০ ভোটারের মধ্যে ৯৬৪ শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা এবারের নির্বাচনে একক কেন্দ্র হিসেবে অন্যতম সর্বোচ্চ কাস্টিং।

বিভাগগুলোর মধ্যে আইন বিভাগের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি স্বতঃস্ফূর্ততা দেখিয়েছেন। এই বিভাগে ৫২৬ ভোটারের মধ্যে ৪৩০ জনই ভোট দিয়েছেন। ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাকাউন্টিং বিভাগে (রুম ৩১৬ ও ৩১৭ মিলিয়ে) মোট ৭৫১ শিক্ষার্থী ভোট দিয়েছেন। এছাড়া মার্কেটিং বিভাগে ৪০৮ এবং ফিন্যান্স বিভাগে ৩৯৪ শিক্ষার্থী ভোট প্রদান করেছেন।

কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ

কলা অনুষদে সবচেয়ে বেশি ভোট পড়েছে বাংলা ও ইতিহাস বিভাগে। বাংলা বিভাগে ৪৭৯ জনের মধ্যে ৩৬৪ এবং ইতিহাস বিভাগে ৪৮৫ জনের মধ্যে ৩৬০ জন ভোট দিয়েছেন। সামাজিক বিজ্ঞান অনুষদে সাংবাদিকতা বিভাগে ৩৩৮টি এবং সমাজবিজ্ঞান বিভাগে ৩২৯টি ভোট পড়েছে। আইন ও ভূমি প্রশাসন বিভাগেও ভোট কাস্টিংয়ের হার সন্তোষজনক; এখানে ৪১২ ভোটারের মধ্যে ৩২০ জন ভোট দিয়েছেন।

বিজ্ঞান ও চারুকলা অনুষদ

বিজ্ঞান অনুষদের রসায়ন বিভাগে ৩৪৭ জন এবং গণিত বিভাগে ৩২৫ জন শিক্ষার্থী ভোট দিয়েছেন। চারুকলা অনুষদের অধীনে ড্রয়িং, পেইন্টিং ও প্রিন্ট মেকিং বিভাগে ১৬৫ জন এবং মনোবিজ্ঞানসহ শিল্পকলা সংশ্লিষ্ট বিভাগগুলোতে ১৬৮ শিক্ষার্থী ভোট প্রদান করেছেন। এছাড়া মাইক্রোবায়োলজি বিভাগে ১৪৪ এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে ১০০ শিক্ষার্থী তাদের রায় দিয়েছেন।

ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে ব্যালট গণনার কাজ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. তাজাম্মুল হক জানিয়েছেন, অত্যন্ত স্বচ্ছ ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। গণনা শুরু হবে শিগগিরই। গণনার কাজ শেষ হওয়া মাত্রই দ্রুততম সময়ের মধ্যে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১০

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১১

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১২

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৩

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৫

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৬

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৭

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৮

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২০
X