জবি প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৫:১৬ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ

শেষ হলো জকসুর ভোট গ্রহণ ‎ ‎

জকসু নির্বাচনে ভোট গ্রহণ ‎শেষ হয়েছে। ছবি : কালবেলা
জকসু নির্বাচনে ভোট গ্রহণ ‎শেষ হয়েছে। ছবি : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ ‎শেষ হয়েছে। ‎ ‎মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মোট ৩৯ কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শেষ হয়েছে। এর আগে সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে।

‎সরেজমিনে দেখা যায়, সকাল থেকে লাইন ধরে ক্যাম্পাসে প্রবেশ করেছে শিক্ষার্থীরা। ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতিতে ছিল উৎসবমুখর। এর মধ্যে নারী শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিও ছিল লক্ষণীয়।

শিক্ষার্থীরা জানান, জীবনের প্রথম জকসু নির্বাচনে ভোট দিতে পেরে মহাখুশি তারা। প্রথমবারের নির্বাচন নিয়ে আগে কিছুটা সংশয় থাকলেও সবমিলিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে নির্বাচন শেষ হয়েছে।

এসময় সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মায়িশা ফাহমিদা ইসলাম বলেন, ভোট দিতে পেরে অনেক ভালো লাগছে। এত এত মানুষের ভিড়ে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছিল যা সত্যিই চমৎকার।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রিফাত বলেন, ভোট সুষ্ঠুভাবে দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। জীবনের প্রথম ভোটের অনুভূতি অন্যরকম ছিল। আশা রাখছি যে নির্বাচিত হবে সে আমাদের হয়ে কাজ করবে।

এর আগে, আজ সকাল ৯টায় ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোট গ্রহণ শুরু হয়। একইসাথে কড়া নজরদারিতে ক্যাম্পাসে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সাংবাদিকরা প্রবেশ করেন। এরপর সোয়া ৮টার দিকে ক্যাম্পাসে পোলিং এজেন্ট ও প্রার্থীরা প্রবেশ করেন। এছাড়া কড়া নিরাপত্তায় ক্যাম্পাসে পুলিশ, র‍্যাবের ডগ স্কেয়াড, সোয়াট টিমসহ স্বেচ্ছাসেবী হিসেবে বিএনসিসি, রোভার স্কাউটস এবং রেঞ্জার ইউনিটি কাজ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X