জবি প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

জবি ভর্তি পরীক্ষার সার্বিক সহযোগিতায় ছাত্রদলের হেল্প ডেস্ক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের হেল্প ডেস্ক। ছবি : কালবেলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের হেল্প ডেস্ক। ছবি : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অভিভাবক ও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সার্বিক সুবিধা নিশ্চিতে হেল্প ডেস্ক দিয়েছে জবি শাখা ছাত্রদল।

শুক্রবার (৯ জানুয়ারি) জবি ডি ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিনের নির্দেশে এ ডেস্ক বসানো হয়।

জানা যায়, অভিভাবকদের বসার জন্য চেয়ার এবং ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মোবাইল ফোন, ব্যাগ ইত্যাদি জমা রাখা এবং পানি বিতরণসহ সার্বিক সহযোগিতায় কাজ করছে এ হেল্প ডেস্কটি।

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. তৌহিদ চৌধুরী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে ছাত্রদল আজ আরও সুসংগঠিত ও শিক্ষার্থী-সহায়ক। এরই ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল ভর্তি পরীক্ষায় হেল্প ডেস্ক স্থাপন, পরীক্ষার হলে বহন অনুপযোগী সামগ্রী সংরক্ষণ (মোবাইল ফোন, ব্যাগ, স্মার্ট ওয়াচ), বিশুদ্ধ পানি সরবরাহ এবং বিলম্বিত পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেওয়ার মতো মানবিক কার্যক্রম পরিচালনা করছে। আগামীতেও শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করে যাবে ছাত্রদল।

আরেক যুগ্ম আহ্বায়ক রায়হান হোসেন অপু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সবসময় শিক্ষার্থীদের পাশে থাকার মাধ্যমে তাদের উন্নত শিক্ষাজীবনের অগ্রযাত্রায় সহায়তা করতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, জবি ডি ইউনিটের পরীক্ষা সকাল ১১টায় শুরু হয়ে ১২টায় শেষ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্রুত পদায়নসহ তিন দফা দাবি প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

রাজেন্দ্রপুরে বনভোজনের বাস উল্টে ২০ শিক্ষার্থী আহত

নারী ও শিশু নির্যাতন মামলার জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন

আইসিসির মাসসেরার দৌড়ে তাইজুল-মুশফিক

আদালতে আত্মসমর্পণ করলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক

কুষ্টিয়ায় হত্যা মামলা : হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ ইমার্জিং-এর দ্বিতীয় ওয়ানডে

অভিবাসনবিরোধী আন্দোলনে উত্তাল বেলফাস্ট, গাড়ি-বাড়িতে আগুন-ভাঙচুর

ফেসবুক লাইভে ছাত্রদলের বিরুদ্ধে হামলাচেষ্টার অভিযোগ সেই মাহদীর

১০

শঙ্কা টিআইবির / মানবাধিকার কমিশন সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থায় পরিণত হতে পারে

১১

সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ষ্ঠ বোর্ড সভা অনুষ্ঠিত

১২

গর্ভে ধারণ করা সন্তানের নতুন বিল্ডিংয়ে ঠাঁই নেই বৃদ্ধা মায়ের

১৩

আকিজ রিসোর্স নিয়ে এলো ‘মেডিপ্লেক্স’

১৪

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে? জেনে নিন দুই দলের সূচি

১৫

চানখাঁরপুলে দুই বাসের মাঝে চাপা পড়ে ডিস্ট্রিবিউটরের মৃত্যু

১৬

৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার এক

১৭

লাশ পচনে প্রথমবার জানা যায়নি সালমানের মৃত্যুর কারণ, তোলা হচ্ছে ফের

১৮

জেনায় লিপ্ত ব্যক্তির তাওবা কবুল হয় কি?

১৯

ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ ঘোষণা ট্রাম্পের

২০
X