কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

বদলে গেল ৪ কলেজের নাম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশের আরও ৪টি কলেজের নাম পরিবর্তন করেছে শিক্ষা মন্ত্রণালয়। নাম পরিবর্তন হওয়া কলেজগুলো হলো—ঢাকার পল্লবী মহিলা ডিগ্রি কলেজ, টাঙ্গাইলের বাসাইল ডিগ্রি কলেজ, রাজশাহীর সালেহা-ইমারত ডিগ্রি কলেজ এবং ফেনীর ফুলগাজী মহিলা কলেজ।

সোমবার (২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে কলেজগুলোর নতুন নাম ঘোষণা করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকার পল্লবী মহিলা ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে শহীদ জিয়া মহিলা কলেজ, টাঙ্গাইলের বাসাইল ডিগ্রি কলেজের নাম বাসাইল এমদাদ হামিদা কলেজ, রাজশাহীর সালেহা-ইমারত ডিগ্রি কলেজের নাম সাঁকোয়া কলেজ এবং ফেনীর ফুলগাজী মহিলা কলেজের নাম পরিবর্তন করে বেগম খালেদা জিয়া মহিলা কলেজ করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, গত ২৯ ডিসেম্বর এ বিষয়ে জারি করা এক চিঠির নির্দেশনার আলোকে কলেজগুলোর নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হলো।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর বিতর্কিত ব্যক্তিদের নামে থাকা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের উদ্যোগ নেয় সরকার। পাশাপাশি রাজনৈতিক কারণে পূর্বে পরিবর্তিত যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ছিল, সেগুলোও পূর্ণবহাল করা হচ্ছে। এরই অংশ হিসেবে এই ৪টি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১০

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১১

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১২

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৩

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৪

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৫

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৬

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৭

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৮

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৯

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

২০
X