মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইডেন কলেজ প্রতিনিধি
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ইডেন কলেজে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা 

ইডেন মহিলা কলেজের আবাসিক হলের শিক্ষার্থীদের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ | ছবি : সংগৃহীত
ইডেন মহিলা কলেজের আবাসিক হলের শিক্ষার্থীদের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ | ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইডেন মহিলা কলেজে নানা কর্মসূচি ও যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে একুশে ফেব্রুয়ারি উদযাপন করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে কলেজের অধ্যক্ষের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী, সেচ্ছাসেবী সংগঠন, আবাসিক হলের শিক্ষার্থীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে কলেজ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আনুষ্ঠানটির সভাপতিত্বে করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. হোসনে আরা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক ড. আফরোজা বেগম। সভায় মূল আলোচক হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক এহছানি খানম।

সভায় বক্তারা ১৯৫২ সালের ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে বলেন, মাতৃভাষার অধিকার রক্ষায় বাঙালি জাতির আত্মত্যাগ বিশ্ব ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। শিক্ষার্থীদের ভাষা শহীদদের আদর্শ ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

অধ্যাপক ড. হোসনে আরা পারভীন বলেন,ভাষা শহীদ সহ সকল শহীদদের যথাযথ ভাবে সম্মান প্রদর্শন করা তখনই সম্ভব যখন তোমরা তাদের আদর্শকে অন্তরে ধারণ করবে এবং বাস্তব জীবনের তার প্রতিফলন ঘটাবে আর এজন্য প্রয়োজন নিজেদেরকে সুশিক্ষিত হিসেবে গড়ে তোলা। নিজের মাতৃভাষা সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাসে ছিল শোক, গর্ব ও প্রেরণার আবহ।

কলেজ কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, একুশের চেতনা নতুন প্রজন্মকে মানবিক, অসাম্প্রদায়িক ও প্রগতিশীল বাংলাদেশ গঠনে অনুপ্রাণিত করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১০

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১১

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১২

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৪

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৫

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৬

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৭

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৮

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৯

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

২০
X