মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৩ এএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৯ পিএম
অনলাইন সংস্করণ
নটরডেমিয়ানদের মিলনমেলা

একুশের সন্ধ্যায় স্মৃতি আর আড্ডায় মিলেনিয়াম ব্যাচের ইফতার

নটর ডেম কলেজের মিলেনিয়াম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে ইফতার মাহফিল ও বন্ধু সম্মিলন | ছবি : কালবেলা
নটর ডেম কলেজের মিলেনিয়াম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে ইফতার মাহফিল ও বন্ধু সম্মিলন | ছবি : কালবেলা

নটর ডেম কলেজের ২০০০ (মিলেনিয়াম) ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে হয়ে গেল ইফতার মাহফিল ও বন্ধু সম্মিলন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে ‘ক্লাব নটরডেমিয়ানস বাংলাদেশ লিমিটেড’-এর ফাদার পিশাতো হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ বছরের আয়োজনটি অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হওয়ায় শুরুতেই ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানের প্রারম্ভে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে উপস্থিত সবাই এক মিনিট নীরবতা পালন করেন এবং ভাষা আন্দোলনের তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়।

পুরো অনুষ্ঠানটি নটরডেমিয়ানদের এক মিলনমেলায় পরিণত হয়। এতে মিলেনিয়াম ব্যাচের আশি জনেরও বেশি প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। দীর্ঘ সময় পর সহপাঠীদের কাছে পেয়ে উৎসবে মেতে ওঠেন সকলে।

অনুষ্ঠানে মিলেনিয়াম ব্যাচের বন্ধুদের পাশাপাশি আরও প্রায় চল্লিশ জন সিনিয়র ও জুনিয়র নটরডেমিয়ান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ, জাতি এবং নটর ডেম কলেজ পরিবারের সার্বিক মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

আয়োজকরা জানান, কর্মব্যস্ততার মাঝেও পুরোনো বন্ধুদের সাথে সম্পর্কের সেতুবন্ধন অটুট রাখতেই এই আয়োজন। আগামীতে সামাজিক ও জনহিতকর কাজে এই ঐক্যকে কাজে লাগানোর আশাবাদ ব্যক্ত করেন তারা। ইফতার শেষে ডিনার ও স্মৃতিচারণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে অংশ নেওয়া মিলেনিয়াম ব্যাচের বন্ধু হেলাল বলেন, ‘বন্ধুত্ব হলো এক অবিচ্ছেদ্য সম্পর্ক, যা সময়ের সঙ্গে আরও দৃঢ় হয়। আমরা চেয়েছিলাম, সবাই মিলে আবার একসঙ্গে কিছু স্মরণীয় মুহূর্ত কাটাই, আর এই ইফতার আয়োজন সেটির উপযুক্ত উপলক্ষ হয়ে উঠেছে। কর্মব্যস্ত জীবনে সহপাঠীদের সঙ্গে মিলিত হয়ে কলেজ জীবনের দিনগুলো যেন আবার ফিরে পেলাম।’

মিলেনিয়াম ব্যাচের ইঞ্জিনিয়ার মোমিন মঞ্জুর ও ডা. মো. জোবায়ের হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের প্রাক্তন প্রেসিডেন্ট, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল রেফায়েত উল্লাহ (১৯৭৭ ব্যাচ)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাব নটরডেমিয়ান্সের কার্যনির্বাহী পরিষদের বর্তমান সদস্য - আরিফ চৌধুরী (১৯৯১ ব্যাচ), সাইফুল ইসলাম (১৯৯২ ব্যাচ), খালেদ ফয়সাল রহমান (১৯৯৩ ব্যাচ), মাহবুবুল হক (১৯৯৪ ব্যাচ), আবু সায়েম (১৯৯৮ ব্যাচ), নজরুল মল্লিক (১৯৯৯ ব্যাচ) এবং প্রাক্তন সদস্য বদরুল শামীম (১৯৯১ ব্যাচ), মনিরুল হক (১৯৯২ ব্যাচ), এম এন খোদা বাবু (১৯৯৬ ব্যাচ) খালিদ বিন সালাম (১৯৯৮ ব্যাচ)। অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ডা: পিনু তাহের (১৯৭৭ ব্যাচ), আশফাক আহমেদ (১৯৮০ ব্যাচ), সাদিকুর রহমান (১৯৯১ ব্যাচ), দিপু (১৯৯৮ ব্যাচ), শিশির, ডা: আরমান (১৯৯৯ ব্যাচ), ইলমুল সজিব, নাসের মহসিন (২০০১ ব্যাচ), জামান (২০০৪ ব্যাচ), ফরহাদ (২০০৫ ব্যাচ), শাফায়াতসহ (২০০৭ ব্যাচ) আরও অনেকে।

মিলেনিয়াম ব্যাচ থেকে প্রথমবারের মতো ক্লাব নটরডেমিয়ান্সের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. জোবায়ের হোসেনকে বন্ধুদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল রেফায়েত উল্লাহ বলেন, ‘নটর ডেম কলেজের মিলেনিয়াম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজনকে স্বাগত জানাই। নটরডেমিয়ান্সদের মধ্যে পারস্পরিক যোগাযোগ যত বৃদ্ধি পাবে, নটরডেমিয়ানদের প্রাত্যহিক জীবনযাত্রা তত সহজ হবে।’

এবারের ইফতার মাহফিল আয়োজনে সক্রিয় ভূমিকা পালন করেন মিলেনিয়াম ব্যাচের বন্ধু নয়ন, মাহতাব, হুমায়ুন, আসিফ, হেলাল, সম্রাট, কিম, সায়েম, ওয়াদুদসহ আরও অনেকে। বিকাল থেকে ক্লাব প্রাঙ্গণে জমায়েত হতে থাকেন ২০০০ ব্যাচের বন্ধুরা। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আড্ডায় মুখরিত হয়ে ওঠে ক্লাব প্রাঙ্গণ। সিনিয়রদের বক্তব্য প্রদানের পর শুরু হয় পরিচিতি পর্ব। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাকসুদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১০

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১১

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১২

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৩

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৪

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৫

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৬

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৭

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৮

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৯

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

২০
X