কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীর ৩ কলেজের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

একাদশ শ্রেণিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ শুরু হয়েছে। রাজধানীতে অবস্থিত দেশের অন্যতম তিন শিক্ষাপ্রতিষ্ঠান নটর ডেম, হলিক্রস ও সেন্ট যোসেফ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ভর্তির আবেদন করতে হবে অনলাইনে। নিজস্ব প্রক্রিয়ায় ভর্তির জন্য জিপিএসহ বিভিন্ন যোগ্যতার শর্ত জানানো হয়েছে।

শনিবার (২৬ জুলাই) কলেজগুলোর একাদশে ভর্তিসংক্রান্ত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নটর ডেমের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৯ জুলাই থেকে এ আবেদন শুরু হবে। চলবে ৭ আগস্ট পর্যন্ত। ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা, বিজ্ঞান বিভাগে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন (উচ্চতর গণিতসহ) জিপিএ-৫; মানবিক বিভাগে জিপিএ-৩ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৪।

এসএসসিতে বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনের জন্য আবেদন করতে পারবে না। ‘O’ Level-এর শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হবে না।

হলি ক্রসে আগামী ৩০ জুলাই (বুধবার) থেকে ৩ আগস্ট (রোববার) রাত ১২টার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। শিক্ষাপ্রতিষ্ঠানটিতে এবার বিজ্ঞান বিভাগে আসন রয়েছে ৭৮০টি, মানবিক শাখায় ২৬০টি এবং ব্যবসায় শিক্ষায় ২৭০টি আসনে শিক্ষার্থীরা শূন্য আসনের বিপরীতে আবেদন করতে পারবে।

এই প্রতিষ্ঠানে অনলাইনে ভর্তি আবেদনের পর আগামী ৮ আগস্ট (শুক্রবার) বিজ্ঞান বিভাগের এবং ৯ আগস্ট (শনিবার) মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সেন্ট যোসেফ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অনলাইনে ভর্তির আবেদন শুরু হবে ২৯ জুলাই রাত ১২টা ১ মিনিট থেকে। চলবে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইট অথবা এই লিংকে ক্লিক করে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট অনুযায়ী প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষা আগামী ৮ ও ৯ আগস্ট অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১০

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১১

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১২

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৩

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৪

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১৫

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১৬

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১৭

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

১৮

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

১৯

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

২০
X